ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রাম–১৩ আসনে এনডিএম প্রার্থীর পক্ষে আরজু বেগম চৌধুরী টানা গণসংযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 6, 2026 ইং
চট্টগ্রাম–১৩ আসনে এনডিএম প্রার্থীর পক্ষে আরজু বেগম চৌধুরী টানা গণসংযোগ ছবির ক্যাপশন: আরজু বেগম চৌধুরী টানা গণসংযোগ
ad728
জে.এম জাবেদ- আনোয়ারা

চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর সিংহ প্রতীকের প্রার্থী মোহাম্মদ এমরান চৌধুরীর পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছেন তাঁর সহধর্মিণী আরজু বেগম চৌধুরী।

রোববার (১ ফেব্রুয়ারি) থেকে (৫ ফেব্রুয়ারি) পর্যন্ত প্রতিদিন সকাল থেকে দিনব্যাপী তিনি সিংহ প্রতীকে ভোট প্রার্থনা করে লিফলেট হাতে ধারাবাহিক গণসংযোগ করেন। এ সময় আনোয়ারা উপজেলার খাসখামা দিঘির পাড়, ঔষখাইন, পরৈকোড়া, কৈখাইন, বরুমচড়া রাস্তার মাথা, ছমদিয়া, সওদাগর দিঘি, মেম্বারের দোকান এলাকা, জুঁইদন্ডি ইউনিয়নের খুরুশকুল, শোলকাটা ও শিলাইগড়া এলাকায় ব্যাপক প্রচারণা চালানো হয়।

এছাড়াও তিনি আনোয়ারা সদর ইউনিয়নের সর্দারপাড়া, বোয়ালগাঁও এবং শোলকাটা নাথপাড়া এলাকায় ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

গণসংযোগকালে আরজু বেগম চৌধুরী বলেন,
“জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৭ বছর পরে আপনারা সাংবিধানিক ভোটাধিকার ফিরে পেয়েছে। এই ঐতিহাসিক অর্জনকে সার্থক করতে হলে সৎ, সাহসী ও জনবান্ধব নেতৃত্ব নির্বাচিত করা এখন সময়ের দাবি। একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়তে সবাই মিলে একটি করে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং নিরলস সেবা দেওয়ার প্রত্যয় নিয়ে আমার স্বামী মোহাম্মদ এমরান চৌধুরী চট্টগ্রাম–১৩ আসন থেকে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর পক্ষ থেকে সিংহ প্রতীকের প্রার্থী হয়েছেন। তিনি ক্ষমতার লোভে নয়, বরং রাজনীতিকে মানুষের সেবার মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করতে চান।

আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা সিংহ প্রতীকে ভোট দিয়ে তাঁকে আপনাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করলে সংসদে তিনি আপনাদের ন্যায্য অধিকার, উন্নয়ন এবং ন্যায়বিচারের পক্ষে শক্ত কণ্ঠস্বর হয়ে দাঁড়াবেন। এই পরিবর্তনের পথে আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থন কামনা করছি।”

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর