ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রাম কাস্টমসের অনলাইন নিলাম: ১৬৮ কনটেইনার পণ্য বিক্রির উদ্যোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 7, 2026 ইং
চট্টগ্রাম কাস্টমসের অনলাইন নিলাম: ১৬৮ কনটেইনার পণ্য বিক্রির উদ্যোগ ছবির ক্যাপশন: চট্টগ্রাম কাস্টমসের অনলাইন নিলাম: ১৬৮ কনটেইনার পণ্য বিক্রির উদ্যোগ
ad728
নিউজ ডেস্ক | চট্টগ্রাম 

​চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও কনটেইনার জট নিরসনে চলতি মাসে অনলাইন (ই-অকশন) পদ্ধতিতে ১৬৮ কনটেইনার পণ্য নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টম হাউজ। মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ এ তথ্য জানান।

​এনবিআর জানায়, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় দুটি আদেশের অধীনে এই নিলাম পরিচালিত হবে। এর মধ্যে বিশেষ ই-অকশনে ৭৬ লটে ৯৩ কনটেইনার (কেমিক্যাল, যন্ত্রপাতি, কাপড় ইত্যাদি) কোনো সংরক্ষিত মূল্য ছাড়াই বিক্রি হবে। অন্যদিকে, আরেকটি স্থায়ী আদেশে ৫৫ লটে ৭৫ কনটেইনার (ক্যাপিটাল মেশিনারিজ, ব্যানার, লবণ ইত্যাদি) পণ্য নিলামে উঠবে।

​আগ্রহী ক্রেতারা কাস্টমসের পোর্টালে নিবন্ধন করে ই-অকশনের দরপত্র ১২-২২ জুলাই এবং বিশেষ ই-অকশনের দরপত্র ১৪-২৬ জুলাই বিকেল ৩টা পর্যন্ত দাখিল করতে পারবেন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত