ঢাকা | বঙ্গাব্দ

চন্দনাইশ গাছবাড়ীয়া সরকারি কলেজে নবীনবরণে এমপি জসীম উদ্দীনের বাস উপহারের ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 25, 2026 ইং
চন্দনাইশ গাছবাড়ীয়া সরকারি কলেজে নবীনবরণে এমপি জসীম উদ্দীনের বাস উপহারের ঘোষণা ছবির ক্যাপশন: চন্দনাইশ গাছবাড়ীয়া সরকারি কলেজে নবীনবরণে এমপি জসীম উদ্দীনের বাস উপহারের ঘোষণা
ad728
মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি 

​উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে চট্টগ্রামের চন্দনাইশে ঐতিহ্যবাহী গাছবাড়ীয়া সরকারি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ ও পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই নবীনবরণ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের বরণ করে নিতে ছিল নানা আয়োজন।
​কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এমদাদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ​এমপি জসীম উদ্দীন আহমেদ বলেন,
​"এই সময়টা অধ্যবসায়ের মাধ্যমে লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। ছাত্র-ছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ। দেশ গঠন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাদেরই অংশগ্রহণ করতে হবে। নতুন বাংলাদেশকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।" নবীনবরণ অনুষ্ঠানটিকে আরও বেশি স্মরণীয় ও আনন্দদায়ক করে তুলতে প্রধান অতিথি শিক্ষার্থীদের জন্য একটি যুগান্তকারী ঘোষণা দেন। কলেজ শিক্ষার্থীদের যাতায়াতের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করতে নিজের ব্যক্তিগত পক্ষ থেকে কলেজ শিক্ষার্থীদের জন্য একটি বাস উপহার দেওয়ার ঘোষণা দেন তিনি। প্রধান অতিথির এমন যুগান্তকারী ও শিক্ষাবান্ধব ঘোষণায় পুরো কলেজ ক্যাম্পাস আনন্দ-উল্লাসে ফেটে পড়ে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এমপির এই উদার উদ্যোগকে সাধুবাদ জানান। অনুষ্ঠানে কলেজ পরিচালনা পর্ষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীনবরণ অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য