ঢাকা | বঙ্গাব্দ

চন্দনাইশ দোহাজারীতে টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের হাত-পা বিচ্ছিন্ন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2026 ইং
চন্দনাইশ দোহাজারীতে টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের হাত-পা বিচ্ছিন্ন ছবির ক্যাপশন: চন্দনাইশ দোহাজারীতে টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের হাত-পা বিচ্ছিন্ন
ad728
মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের দোহাজারী রেলস্টেশন এলাকায় রেললাইনে দাঁড়িয়ে টিকটক ভিডিও তৈরি করার সময় ট্রেনে কাটা পড়ে মোরশেদ আলম (২৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তার দুটি পা ও হাতের একটি অংশ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ​বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহত মোরশেদ আলম সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের তৈয়ারপাড়া এলাকার বাসিন্দা।
​প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়: সন্ধ্যায় পরিবারের সদস্যদের নিয়ে রেললাইনের ওপর দাঁড়িয়ে টিকটক ভিডিও তৈরি করছিলেন মোরশেদ। এ সময় পেছন থেকে একটি পিডিবির শান্টিং ট্রেন তাকে ধাক্কা দেয়। ট্রেনের ইঞ্জিন পেছনের দিকে থাকায় চালক বারবার হর্ন ও সাইরেন বাজালেও তারা তা খেয়াল করেননি। ট্রেনটি একেবারে কাছে চলে এলেও রেললাইন থেকে সরে না যাওয়ায় মোরশেদের ওপর দিয়ে ট্রেন চলে যায়। এতে তার দুই পা ও হাতের অর্ধেক অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। বর্তমানে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. নেচার উল্লাহ এবং দোহাজারী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মদ রকিবুল হাসান (মারুফ) জানান, অসাবধানতা ও ঝুঁকিপূর্ণভাবে রেললাইনে ভিডিও তৈরির কারণে এই বড় দুর্ঘটনা ঘটেছে। রেললাইনে এ ধরনের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার