মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সরদারপাড়ায় গত ১৩ জুন রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে ৮টি বসতঘরসহ ঘরগুলোর যাবতীয় আসবাবপত্র ও প্রয়োজনীয় সরঞ্জামাদি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এতে পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়ে। দুর্গত পরিবারগুলোর পাশে দাঁড়াতে মানবিক সংগঠন ‘চন্দনাইশ সমিতি, চট্টগ্রাম’ তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণ করে। সমিতির পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন চন্দনাইশ সমিতি, চট্টগ্রামের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান এবং ভবিষ্যতে সংগঠনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম সুমন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দীন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দৈনিক চট্টগ্রামপোস্ট