ঢাকা | বঙ্গাব্দ

চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযান: হত্যা ও মাদক মামলার এজাহারভুক্ত আসামি রাশেদ গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 8, 2026 ইং
চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযান: হত্যা ও মাদক মামলার এজাহারভুক্ত আসামি রাশেদ গ্রেফতার ছবির ক্যাপশন: আসামি রাশেদ গ্রেফতার
ad728
মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশে থানা পুলিশের এক বিশেষ অভিযানে মোঃ সেকান্দার ইসলাম প্রকাশ রাশেদ (৩৬) নামে এক ওয়ারেন্টভুক্ত ও এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার (৮ জুন) ভোররাতে উপজেলার দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর চাগাচর চৌকিদার পাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানা পুলিশের একটি চৌকস দল দোহাজারী পৌরসভার উত্তর চাগাচর এলাকায় রাশেদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। গ্রেফতারকৃত রাশেদ ওই এলাকার মৃত বাঁচা মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মাদক, চুরি ও হত্যাসহ একাধিক গুরুতর অপরাধের রেকর্ড রয়েছে। সে চন্দনাইশ থানার মামলা নং-০৪(১০)১৯, জিআর-২২৩/১৯-এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১০(ক) ধারার এজাহারভুক্ত পলাতক আসামি। এছাড়া দোহাজারী নাথপাড়ার বহুল আলোচিত ও চাঞ্চল্যকর ‘ফুলতলা ব্যবসায়ী স্বপন হত্যা মামলা’র প্রধান আসামি হিসেবেও তার নাম রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাশেদ এলাকায় চুরি, মাদকসেবন, মাদক ব্যবসা এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি নেমে এসেছে। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, "আসামি রাশেদ দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল। আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করতে আমরা সক্ষম হই। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। অপরাধ দমনে পুলিশের এমন বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না