মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নে আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বরমা ইউনিয়ন শাখার অভিষেক অনুষ্ঠান এবং আওলাদে রাসুল (সা.) সাইয়্যেদ আহমদ শাহ্ সিরিকোটি (রহ.)-এর ৬৭তম পবিত্র ওরস মোবারক সম্পন্ন হয়েছে। শনিবার (০৯ মে, ২০২৬) বিকেলে বরমা মৌলভীবাজার সংলগ্ন হোসেন শাহ (রহ.) সুন্নিয়া জুনিয়র দাখিল মাদ্রাসা হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব মুহাম্মদ বশির আহমদ।
উদ্বোধক হিসেবে অনুষ্ঠানের সূচনা করেন, চন্দনাইশ উপজেলা শাখার,সহ সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব মুহাম্মদ আলী কোম্পানী, ইসলামী ফ্রন্টের
বরমা ইউনিয়ন সভাপতি মুহাম্মদ জসিম উদ্দিন কাদেরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহেদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চন্দনাইশ উপজেলা শাখা প্রচার সম্পাদক ডা: আব্দুল আউয়াল, দারুস সুন্নাহ মডেল দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার, হাফেজ
মাওলানা মুহাম্মদ মইনুদ্দিন খান আল-কাদেরী
সাতবাড়ীয়া ইউনিয়ন শাখার,সভাপতি,মুহাম্মদ মঈনুদ্দীন সুন্নী,দৈনিক মানবকণ্ঠ পত্রিকা ও দৈনিক সাঙ্গু পত্রিকার চন্দনাইশ প্রতিনিধি, সাংবাদিক এসএম ওমর ফারুক,
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেন মুহাম্মদ ফয়েজ উল্লাহ খতীবী।বক্তারা তাদের আলোচনায় আওলাদে রাসুলের আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি ও সুন্নীয়ত প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। অভিষেক অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ আবদুল মতিন। এছাড়া স্থানীয় সুন্নী জনতা, বিভিন্ন স্তরের উলামায়ে কেরাম এবং রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি একটি মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবগঠিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া,কেয়াম ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
দৈনিক চট্টগ্রামপোস্ট