ঢাকা | বঙ্গাব্দ

চন্দনাইশে মাওলানা মাহাবুবুর আলমের কবর জিয়ারত ও পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 5, 2026 ইং
চন্দনাইশে মাওলানা মাহাবুবুর আলমের কবর জিয়ারত ও পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান ছবির ক্যাপশন: চন্দনাইশে মাওলানা মাহাবুবুর আলমের কবর জিয়ারত ও পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান
ad728
মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধ:

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চন্দনাইশ উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক এবং বরমা ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মরহুম মাওলানা মুহাম্মদ মাহাবুবুর আলম আল কাদেরী (রহ:)-এর কবর জিয়ারত ও তাঁর শোকসন্তপ্ত পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সম্প্রতি স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে মরহুমের নিজ বাসভবনে ৫ জুন শুক্রবার সকালে তাঁর পরিবারের হাতে এই নগদ অর্থ তুলে দেওয়া হয়। অর্থ সহায়তা প্রদান ও কবর জিয়ারতকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী।
​চন্দনাইশ উপজেলা ইসলামী ফ্রন্টের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ ফয়েজ উল্লাহ খতিবী, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আমিন উল্লাহ, সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ আবুল কাশেম আনসারী, আবদুল মতিন, মাওলানা মুহাম্মদ ছিবগাতুল্লাহ। ​বরমা ইউনিয়ন শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বরমা ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ জসিম উদ্দিন কাদেরী, সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহেদুল আলম, সহ-সভাপতি মুহাম্মদ মাজহার হেলাল, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মাদ মালেক, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ সরফুদ্দীন নিজামী, সহ-সাংগঠনিক সম্পাদক রফিক ও আরাফাত। এছাড়াও যুবসেনার প্রতিনিধি মুহাম্মদ মিজানসহ ছাত্রসেনার স্থানীয় প্রতিনিধিরা উক্ত কর্মসূচিতে অংশ নেন।
​অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চন্দনাইশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আমিন উল্লাহ মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং ভবিষ্যৎ দিনগুলোতে মরহুম মাওলানা মাহাবুবুর আলমের সন্তানদের লেখাপড়া ও শিক্ষার যাবতীয় খরচ বহনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট পাশে থাকবে বলে বিশেষ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ​সবশেষে নেতৃবৃন্দ মরহুমের কবর জিয়ারত করেন এবং তাঁর রুহের মাগফিরাত ও পরকালীন উচ্চ মাকাম কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি