ঢাকা | বঙ্গাব্দ

চন্দনাইশের বরমায় 'হিলফুল ফুজুল ইসলামী সংস্থা'র কার্যালয় উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 6, 2026 ইং
চন্দনাইশের বরমায় 'হিলফুল ফুজুল ইসলামী সংস্থা'র কার্যালয় উদ্বোধন ছবির ক্যাপশন: চন্দনাইশের বরমায় 'হিলফুল ফুজুল ইসলামী সংস্থা'র কার্যালয় উদ্বোধন
ad728
মোহাম্মদ ওমর ফারুক , চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সামাজিক ও ধর্মীয় সংগঠন 'হিলফুল ফুজুল ইসলামী সংস্থা'-র নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ৫জুন শুক্রবার বিকেলে বরমা ধামাইরহাট এলাকায় এই কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। হিলফুল ফুজুল ইসলামী সংস্থা'র সভাপতি কাজী মুহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম উপদেষ্টা সরওয়ার কামাল। ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা কাজী মাওলানা শাহাদাত হোসাইন, উপদেষ্টা জনাব তমিজ উদ্দীন হিরু এবং উপদেষ্টা আবদুল মতিন। হিলফুল ফুজুল ইসলামী সংস্থা'র কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে গঠিত 'হিলফুল ফুজুল ইসলামী সংস্থা' এলাকার আর্তমানবতার সেবা, ধর্মীয় মূল্যবোধের প্রচার এবং সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবে। নতুন কার্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে সংগঠনের এই কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা। এ সময় আরো উপস্থিত ছিলেন রায়হান কাদেরী, কাজী শহিদুল ইসলাম, হাফেজ তামজিদ, মোঃ এমরান হোসেন, কাজী কলিমুল্লাহ, মোঃ আরমান হোসেন, মোঃ মোরশেদুল ইসলাম, কাজী লিটু, মোঃ জাহেদ, কাজী কায়সার, মোঃ ফয়সাল, মোহাম্মদ শিহাব, মোঃ সিয়াম মোঃ রাকিব, মোঃ জুনায়েদ, কাজী ফাহিম, মোঃ আরমানসহ উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, দায়িত্বশীল সদস্য এবং ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। পরিশেষে এক বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ