ঢাকা | বঙ্গাব্দ

চবিতে নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতার অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 23, 2026 ইং
চবিতে নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতার অভিযোগ ছবির ক্যাপশন: চবিতে নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতার অভিযোগ
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তৎপরতার অভিযোগকে কেন্দ্র করে পৃথক কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির।

সোমবার (২২ জুন) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে চবি ক্যাম্পাসে ছাত্রলীগের একটি মোটরসাইকেল শোডাউনের ভিডিও ছড়িয়ে পড়ে। ফলে রাতে পৃথক কর্মসূচি পালন করে ছাত্রদল ও ছাত্রশিবির দুই সংগঠন। রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল জিরো পয়েন্ট থেকে একটি মিছিল বের করে। মিছিলটি সোহরাওয়ার্দী মোড় প্রদক্ষিণ করে পুনরায় জিরো পয়েন্টে শেষ হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে চবির শাখা ছাত্রদলের সভাপতি মো. আলাউদ্দিন মহসিন বলেন, ‘সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে এমন কোনো সংগঠনের কার্যক্রম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জরুরি।’
এদিকে একই সময়ে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরাও পৃথক কর্মসূচি পালন করেন। তারা সোহরাওয়ার্দী হল এলাকা থেকে মোটরসাইকেল শোডাউন বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তারা ছাত্রলীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন।
এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনি অভিযোগ করে বলেন, ‘সারাদেশে নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল করছে। ইতোমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও তারা শোডাউন দিয়েছে। সরকার জাতীয়ভাবে তাদেরকে পুনর্বাসন করার সুযোগ করে দিচ্ছে। ছাত্রশিবির নিরাপদ ক্যাম্পাসের জন্য লড়াই করে যাবে।‘


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর