ঢাকা | বঙ্গাব্দ

চসিক নির্বাচনে নতুন সমীকরণ—মেয়র পদে ডা. কামরুন নাহার দস্তগীর

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 28, 2026 ইং
চসিক নির্বাচনে নতুন সমীকরণ—মেয়র পদে ডা. কামরুন নাহার দস্তগীর ছবির ক্যাপশন: মেয়র পদে ডা. কামরুন নাহার দস্তগীর
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ডা. কামরুন নাহার দস্তগীর।

বীর চট্টলাবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থনকে পুঁজি করে নির্বাচনী মাঠে নামার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। একইসঙ্গে চট্টগ্রামের সর্বস্তরের মানুষের কাছে আন্তরিক দোয়া কামনা করেন।

ডা. কামরুন নাহার দস্তগীর বলেন, মরহুম দস্তগীর চৌধুরীর অবদান ও ঐতিহ্য ধারণ করেই তিনি এগিয়ে যেতে চান। চট্টলাবাসী সেই অবদান স্মরণ রেখে দস্তগীর চৌধুরী পরিবারের পাশে দাঁড়াবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। নির্বাচিত হলে নগরবাসীর সেবা, উন্নয়ন ও কল্যাণে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করবেন বলেও জানান।

রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে পরিচিত মুখ ডা. কামরুন নাহার দস্তগীর বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব দস্তগীর চৌধুরীর সহধর্মিণী। দস্তগীর চৌধুরী চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাধারণ সম্পাদক, বিএনপির সাবেক কেন্দ্রীয় সদস্য, বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক দায়িত্বশীল সংগঠক এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করে গেছেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব