ঢাকা | বঙ্গাব্দ

চাকসুর উদ্যোগে চবির পাঁচ ছাত্রী হলে চাকরি প্রস্তুতির বই

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 18, 2026 ইং
চাকসুর উদ্যোগে চবির পাঁচ ছাত্রী হলে চাকরি প্রস্তুতির বই ছবির ক্যাপশন: চাকসুর উদ্যোগে চবির পাঁচ ছাত্রী হলে চাকরি প্রস্তুতির বই
ad728
মুহিবুল হাসান রাফি, চট্টগ্রাম। 



চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ছাত্রী কল্যাণ বিভাগের উদ্যোগে পাঁচটি ছাত্রী হলের সেমিনার সমৃদ্ধকরণে চাকরি প্রস্তুতিমূলক বই প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল ৩টায় শামসুন্নাহার হলের টিভি রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকসুর নেতৃবৃন্দ, হল প্রভোস্ট ও প্রশাসনের প্রতিনিধি, হল সংসদের নেতৃবৃন্দ, নারী শিক্ষার্থী ও সাংবাদিকরা। সঞ্চালনা করেন চাকসুর সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা।

বিসিএস, ব্যাংক, এনটিআরসিএ ও প্রাথমিক শিক্ষক নিয়োগসহ বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিমূলক বই হল সেমিনারগুলোতে দেওয়া হয়। নারী শিক্ষার্থীদের চাকরি প্রস্তুতিকে সহজলভ্য ও সেমিনারকে সমৃদ্ধ করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উপাচার্য বলেন, আমরা চাকসুকে কখনো প্রতিদ্বন্দ্বী ভাবি না। বর্তমান প্রশাসন তাকে সহযোগী হিসেবে দেখে। আমাদের একমাত্র লক্ষ্য শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বাড়ানো।তিনি হাউজ টিউটরদের অনুপস্থিতির সমালোচনা করে বলেন, প্রভোস্টদের সঙ্গে আলোচনায় সিদ্ধান্ত হয়েছে, ট্রাস্টি পরিবর্তন ছাড়া কোনো শিক্ষককে এক্সটেনশন দেওয়া হবে না এবং কোনো হাউজ টিউটর রাখা হবে না। গত পাঁচ মাসে বিশ্ববিদ্যালয়ে যে উন্নয়ন হয়েছে, তেমন আগে হয়নি।

উপ-উপাচার্য বলেন, নারী শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আরও উৎসাহী হতে হবে। চাকসুর এ উদ্যোগ প্রশংসনীয়।

জান্নাতুল ফেরদাউস রিতা বলেন, নারী শিক্ষার্থীদের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলবে। দেওয়া বইগুলো দিয়ে তারা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা