মুহাম্মদ মিজান বিন তাহের, চুনতি থেকে ফিরেঃ-
ঐতিহাসিক চুনতীর ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে ‘আলোর পথে’-এর বিশেষ প্রকাশনা ‘সীরত স্মারক ২০২৬’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) মাহফিলের ১১তম দিবসে বাদ এশা চুনতী সীরাত ময়দানে আয়োজিত অনুষ্ঠানে স্মারকটির মোড়ক উন্মোচন করা হয়। শাহ সাহেব কেবলা (রাহ.)-এর দৌহিত্র ও ‘সীরত স্মারক ২০২৬’-এর প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত-এর সভাপতিত্বে অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করেন মাহফিল মোতাওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুনতী হাকিমিয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ফারুক হোসাইন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা জহিরুল ইসলাম,
স্বরাষ্ট্র মন্ত্রীর প্রেস সচিব ও পেকুয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ছাফওয়ানুল করিম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ব্যারিস্টার বেলায়াত হোসেন। এ সময় মাহফিল কমিটির সদস্য আলহাজ্ব আবু তাহের, আলহাজ্ব ইসমাইল মানিক, অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাফিজুল ইসলাম নিজামী, কর আইনজীবী কেএম নাজমুল হক সিকদার, এইচ এম মাহাবুবুল হক, মাওলানা ওলিউদ্দিন মোহাম্মদ, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জুনায়েদ, শাহজাদা তৈয়বুল হক বেদার, সাইফুউদ্দিন মোহাম্মদ তারেক ও মাওলানা জিয়াউল করিম উপস্থিত ছিলেন। এ ছাড়া ‘সীরত স্মারক ২০২৬’-এর সম্পাদক ও ‘আলোর পথে’-এর সম্পাদক-সাংবাদিক সোহেল তাজ, বাঁশখালী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুহাম্মদ মিজান বিন তাহের, সাংবাদিক রায়হান সিকদারসহ আলেম-ওলামা, লেখক, সাংবাদিক ও সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, সীরাতুন্নবী (সা.)-এর শিক্ষা, মহানবী (সা.)-এর আদর্শ এবং চুনতীর ঐতিহাসিক ১৯ দিনব্যাপী মাহফিলের দীর্ঘ ঐতিহ্য ও নানা দিককে পাঠকের সামনে তুলে ধরতেই ‘সীরত স্মারক ২০২৬’ প্রকাশ করা হয়েছে। সীরাতের জ্ঞান, ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে প্রকাশনাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন
দৈনিক চট্টগ্রামপোস্ট