ঢাকা | বঙ্গাব্দ

জঙ্গল সলিমপুরের সড়ক সিলিমপুর আবাসিকের ভেতর দিয়ে চায় সেনাবাহিনী, সিডিএ’র ভিন্ন প্রস্তাব

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 21, 2026 ইং
জঙ্গল সলিমপুরের সড়ক সিলিমপুর আবাসিকের ভেতর দিয়ে চায় সেনাবাহিনী, সিডিএ’র ভিন্ন প্রস্তাব ছবির ক্যাপশন: জঙ্গল সলিমপুরের সড়ক সিলিমপুর আবাসিকের ভেতর দিয়ে চায় সেনাবাহিনী, সিডিএ’র ভিন্ন প্রস্তাব
ad728
প্রত্যয় দত্ত (চট্টগ্রাম প্রতিনিধি)

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় কয়েকটি অভ্যন্তরীণ ও কানেক্টিং সড়ক নির্মাণ করতে চায় বাংলাদেশ সেনাবাহিনী। এর মধ্যে দুটি সড়ক সিডিএ’র ছিলিমপুর আবাসিক এলাকার ভেতর দিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব করা হয়েছে। তবে এ প্রস্তাবে সায় দেয়নি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। আবাসিক এলাকার অভ্যন্তরীণ নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় প্লট মালিকদের দাবি অনুসারে তারা সেনাবাহিনীকে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে।

সিডিএ সূত্র জানায়, জঙ্গল সলিমপুর একটি স্পর্শকাতর এলাকা। ওই এলাকার সঙ্গে একটি শান্ত-সংরক্ষিত আবাসিক এলাকার সরাসরি সংযোগ ঘটানো হলে তা ছিলিমপুর আবাসিকের জন্য নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই স্থানীয় প্লট মালিকদের পরামর্শক্রমে বিকল্প স্থানে সড়ক করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে সেই সড়কটি স্থায়ী হলে সমস্যা তৈরি হতে পারে বলেও মনে করে সিডিএ ও প্লট মালিকরা। 

মঙ্গলবার সকালে ছিলিমপুর আবাসিকের প্লট মালিকদের সাথে এক মতবিনিময় সভা ও সেনাবাহিনীর সঙ্গে সড়কের সাইট পরিদর্শন করেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। এসময় তিনি সম্ভাব্য স্থানগুলো ঘুরে দেখেন এবং মৌজা ম্যাপ অনুসারে বিভিন্ন বিষয় যাচাই-বাছাই করেন৷ 

সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন জানান, জঙ্গল সলিমপুরের ওই সড়কটি মূল আবাসিক এলাকার ভেতর দিয়ে করার সুযোগ নেই। তবে বিকল্প ব্যবস্থা হিসেবে খালের পাড় ধরে সাময়িকভাবে একটি অস্থায়ী পথ ব্যবহারের অনুমতি দেওয়া যেতে পারে। তবে স্থায়ী কোনো সড়ক আবাসিক এলাকার ভেতর দিয়ে না করলে ভালো হয়। আমরা প্লট মালিকদের পরামর্শ অনুসারে সেনাবাহিনীকে বিকল্প স্থান দেখিয়ে দিয়েছি। প্রস্তাবিত বিকল্প রুটের প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করে তারা পরবর্তীতে সিডিএকে হালনাগাদ অগ্রগতি জানাবে।

মতবিনিময় সভায় সিডিএ চেয়ারম্যান ছিলিমপুর আবাসিক এলাকাটিকে একটি বাসযোগ্য, আধুনিক ও পরিবেশবান্ধব এলাকা হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

তিনি স্থানীয় অধিবাসীদের খালের পানিতে ময়লা-আবর্জনা না ফেলতে, জলাবদ্ধতা তৈরি হয় এমন কাজ থেকে বিরত থাকতে এবং সিডিএ’র ইমারত বিধিমালা মেনে ভবন নির্মাণের আহ্বান জানান। এলাকায় পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগানোরও পরামর্শও দেন তিনি।

একইসাথে আবাসিক এলাকার দীর্ঘদিনের গ্যাস ও পানি সংকটের সুরাহার আশ্বাস দেন সিডিএ চেয়ারম্যান। তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে পানির সংযোগ নিশ্চিত করতে চট্টগ্রাম ওয়াসা-র ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সাথে তাঁর কথা হয়েছে এবং ওয়াসা দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার নিশ্চয়তা দিয়েছে। পর্যায়ক্রমে অধিবাসীদের সব নাগরিক দুর্ভোগ নিরসন করা হবে বলেও জানান তিনি। এসময় সিডিএ, সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকতা ও ছিলিমপুর আবাসিক এলাকার প্লট মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য