ঢাকা | বঙ্গাব্দ

জারুলছড়ির ৫০ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দিলেন দীঘিনালা জোন কমান্ডার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 9, 2026 ইং
জারুলছড়ির ৫০ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দিলেন দীঘিনালা জোন কমান্ডার ছবির ক্যাপশন: জারুলছড়ির ৫০ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দিলেন দীঘিনালা জোন কমান্ডার
ad728


প্রবীর সুমন//খাগড়াছড়ি প্রতিনিধি

 খাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন দীঘিনালা জোন (৪-ইবি) এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-আমিন ।

মঙ্গলবার (০৯ জুন) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জারুলছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় জোন কমান্ডার বিদ্যালয়ের মোট ৫০ জন শিক্ষার্থীর হাতে কলম, পেন্সিল, খাতা, পেন্সিল বক্স এবং বিস্কুট তুলে দেন। শিক্ষার্থীদের মাঝে এসব উপহার বিতরণের মাধ্যমে তাদের শিক্ষা কার্যক্রমে আরও উৎসাহিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্যাঞ্চলের দুর্গম এলাকার শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
 


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব