ঢাকা | বঙ্গাব্দ

জিইসি মোড়ে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ দোকান জব্দ, জরিমানা আদায়

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
জিইসি মোড়ে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ দোকান জব্দ, জরিমানা আদায় ছবির ক্যাপশন: জিইসি মোড়ে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ দোকান জব্দ, জরিমানা আদায়
ad728
মুহিবুল হাসান রাফি, চট্টগ্রাম। 





চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকার একাংশে বৃহস্পতিবার বিকেল ৩:৩০টা থেকে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। দুই নাম্বার গেট অভিমুখে ফুট ওভারব্রিজের গোড়া থেকে বাটা গলি পর্যন্ত এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযানকালে সিটি করপোরেশনের স্ট্রাইকিং ফোর্সের ১০ জন সদস্য উপস্থিত ছিলেন। অভিযানে ওই অংশের ফুটপাত থেকে পাঁচটি অবৈধ দোকান জব্দ করা হয়। জব্দকৃত দোকানগুলো স্ট্রাইকিং ফোর্সের দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজারের জিম্মায় দিয়ে সাগরিকা স্টোরে পাঠানো হয়েছে।

একইসঙ্গে রাস্তায় ময়লা ফেলা এবং ফুটপাত দখল করে রাখার অভিযোগে দুটি খাবারের দোকান থেকে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়। দোকানমালিকদের কাছ থেকে ভবিষ্যতে রাস্তায় কোনো মালামাল রাখা হবে না মর্মে মুচলেকাও নেওয়া হয়েছে।

এই অভিযানের মাধ্যমে ফুটপাত ও রাস্তা পরিষ্কার রাখা এবং অবৈধ দখলদারিত্ব রোধে প্রশাসনের সক্রিয়তা ফুটে উঠেছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন