ঢাকা | বঙ্গাব্দ

ঢাকাস্হ পটিয়া সমিতির উদ্যোগে স্বাস্থ্য সেবা কার্যক্রম উদ্বোধনে সংসদ এনাম।

  • নিউজ প্রকাশের তারিখ : May 31, 2026 ইং
ঢাকাস্হ পটিয়া সমিতির উদ্যোগে স্বাস্থ্য সেবা কার্যক্রম উদ্বোধনে সংসদ এনাম। ছবির ক্যাপশন: ঢাকাস্হ পটিয়া সমিতির উদ্যোগে স্বাস্থ্য সেবা কার্যক্রম উদ্বোধনে সংসদ এনাম।
ad728
ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়াবাসীদের ঢাকায় স্বাস্থ্য সেবা নিশ্চিত লক্ষে পটিয়া সমিতি ঢাকার উদ্যোগে এক স্বাস্থ্য সেবা কার্যক্রম উদ্বোধন করেন পটিয়ায়।
সমিতির সভাপতি আলী নেওয়াজের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সন্চলনায় ৩০শে মে শনিবার বিকাল ৫টায় পটিয়া আর্দশ উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে পটিয়ার সাংসদ আলহাজ্ব এনামুল হক এনাম উক্ত কার্যক্রম উদ্বোধন করেন।এতে তিনি  বলেন,চিকিৎসা সেবা প্রদান একটি মহৎ কাজ।এ কাজের জন্য পটিয়া সমিতি ঢাকাকে আমার অন্তরস্হল থেকে অভিনন্দন জানায়।প্রধান মন্ত্রীর নেতৃত্বে সরকার চিকিৎসা সেবার নানান পদক্ষেপ গ্রহণ করেছেন।আমি আশ্বাস প্রদান করছি যে,এ ব্যাপারে পটিয়া সমিতি কে সহযোগিতা করবো।
পরিবারের সুস্থতা,সমাজের সমৃদ্ধি,দেশের উন্নতি-এই প্রতিপাদ্য নিয়ে পটিয়া সমিতি তাদের স্বাস্থ্যসেবা কার্য্যক্রম চালু করেন।এতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা,চিকিৎসা সহায়তা, ঔষধ সহায়তা, জরুরি সেবা, সবার জন্য স্বাস্থ্য সেবা প্রদান করবেন।এছাড়া  পটিয়া থেকে আগত রোগীদের সঠিক দিকনির্দেশনা,হাসপাতাল, বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারণা, ও দ্রুত কার্যকর চিকিৎসা বিষয়ক পরামর্শ প্রদান,অস্বচ্ছল রোগীদের আর্থিক সহয়তা ও জরুরি চিকিৎসা বিষয়ক তথ্য ও সহযোগিতা প্রদান করবেন।চিকিৎসা বিষয়ক তথ্য জানতে ০১৬২৩৮৩৮৪১৬(হোয়াটস অ্যাপ)নং যোগাযোগ করতে বলা হয়।স্বাস্থ্য সেবার সাব কমিটিতে যারা আছেন,ডাঃমোঃ জামালউদ্দিন,সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (নবজাতক ও শিশু বিভাগ) কুমুদিনী উইমেন্ড মেডিকেল কলেজ হাসপাতাল।ডাঃ রেহানা আক্তার, কনসালটেন্ট, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি ঢাকা। ডাঃ শিহাব আফসার খান,কনসালটেন্ট নাক কান গলা ইনস্টিটিউট,ঢাকা।ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ কনসালটেন্ট জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট,ঢাকা। ডাঃ মোঃ আবু তালেব সিনিয়র অডিওলজিস্ট,ন্যাশনাশ সেন্টার ফর হেয়ারিং এন্ড স্পিচ ফর চিলড্রেন। ডাঃ নাজমুল হুদা,রেজিস্ট্রার (মেডিসিন) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালুরঘাট ফেরিঘাটের ইজারা কার্যক্রম স্থগিত করলেন হাইকোর্ট

কালুরঘাট ফেরিঘাটের ইজারা কার্যক্রম স্থগিত করলেন হাইকোর্ট