ঢাকা | বঙ্গাব্দ

তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ, দুই কিলোমিটারজুড়ে দর্শনার্থীদের ভিড়

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 23, 2026 ইং
তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ, দুই কিলোমিটারজুড়ে দর্শনার্থীদের ভিড় ছবির ক্যাপশন: তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ, দুই কিলোমিটারজুড়ে দর্শনার্থীদের ভিড়
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদীতে উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নৌকাবাইচ দেখতে নদীর দুই তীরে ও নদীতে অজস্র মানুষের ঢল নামে।

শনিবার (২২ আগস্ট) বিকালে উপজেলার বুড্ডা এলাকার তিতাস নদীতে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কুচনী-বুড্ডা ও শাহবাজপুর ইউনিয়নের ক্ষমতাপুর এলাকার যুবকদের উদ্যোগে গঠিত মাদকবিরোধী তরুণ শক্তি সংগঠন এ প্রতিযোগিতার আয়োজন করে।

ক্ষমতাপুরের পশ্চিম দিক থেকে বুড্ডা নদীর ঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। নদীর তীর ছাড়িয়ে ভাড়া করা শত শত নৌকা নিয়েও দর্শনার্থীরা নৌকাবাইচ উপভোগ করেন। নারী দর্শনার্থীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
আয়োজক কমিটির সভাপতি ও নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদ জানান, প্রতিযোগিতায় শেখ বয়েজ ক্লাব, শাপলা বয়েজ ক্লাব, এক্তারপুরের মজিবুর রহমান, বুল্লার বাসু মিয়া ও এক্তাপুরের শাহআলম মিয়ার নৌকা অংশ নেয়।

প্রতিযোগিতায় ক্ষমতাপুরের শাপলা বয়েজ ক্লাব প্রথম, বুড্ডার শেখ বয়েজ ক্লাব দ্বিতীয় এবং বুল্লার বাসু মিয়ার নৌকা তৃতীয় স্থান অর্জন করে।

প্রথম স্থান অধিকারী নৌকাকে ৭৫ হাজার টাকা মূল্যের ষাঁড় গরু, দ্বিতীয় স্থান অর্জনকারী নৌকাকে ফ্রিজ এবং তৃতীয় স্থান অর্জনকারী নৌকাকে টেলিভিশন পুরস্কার দেওয়া হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্যান্য নৌকার মালিকদেরও সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়েছে।

প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আশরাফুল করিম রিপন, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, সাবেক সদস্যসচিব নুর আলম, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতহার হোসেন মৃধা বকুল, আয়োজক সংগঠনের অন্যতম উপদেষ্টা ও রিয়াদস্ত সরাইল বিএনপির সভাপতি শেখ রাকিব উদ্দিন, ইউপি সদস্য অলি আহাদ মৃধা, নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জালাল, শাহবাজপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. শাহীন ও যুবদল নেতা সুমন খান।

এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ