ঢাকা | বঙ্গাব্দ

দীঘিনালায় গ্রামীণ সড়কের অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 18, 2026 ইং
দীঘিনালায় গ্রামীণ সড়কের অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা ছবির ক্যাপশন: দীঘিনালায় গ্রামীণ সড়কের অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা
ad728
প্রবীর সুমন খাগড়াছড়ি//
খাগড়াছড়ির দীঘিনালায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক তৈরি, সড়কের অগ্রাধিকার নির্ধারণ এবং তথ্য যাচাইকরণবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দীঘিনালা উপজেলা কার্যালয়ের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএসভিত্তিক)-আরএমআইপি প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার রহমান। এতে সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।

কর্মশালায় সঞ্চালনা করেন দীঘিনালা উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. ফজলুল হক। আলোচক ছিলেন এলজিইডির জিআইএস অ্যানালিস্ট বেটস্ ধরণী চাকমা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুজ্জামান সুমন, দীঘিনালা থানার উপপরিদর্শক (এসআই) রাজিব শেখ, বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগণ বিকাশ চাকমা, বাজার চৌধুরী জেসমিন চাকমাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

কর্মশালায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক তৈরি, সড়কের অগ্রাধিকার নির্ধারণ এবং সংশ্লিষ্ট তথ্য যাচাইয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এর মাধ্যমে উপজেলার গ্রামীণ সড়কগুলোর পরিকল্পিত উন্নয়ন ও অগ্রাধিকারভিত্তিক সড়ক ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন