ঢাকা | বঙ্গাব্দ

দুর্গন্ধে পরিত্যক্ত বাড়িতে মিলল অটোচালকের হাত-পা-গলায় বেল্ট বাঁধা লাশ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 12, 2026 ইং
দুর্গন্ধে পরিত্যক্ত বাড়িতে মিলল অটোচালকের হাত-পা-গলায় বেল্ট বাঁধা লাশ ছবির ক্যাপশন: দুর্গন্ধে পরিত্যক্ত বাড়িতে মিলল অটোচালকের হাত-পা-গলায় বেল্ট বাঁধা লাশ
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
কুমিল্লার নাঙ্গলকোটে মেহেদি হাসান নামে এক অটোরিকশাচালকের হাত-পা ও গলায় বেল্ট বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের আঁটিয়াবাড়ি এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মেহেদি হাসান (১৮) উপজেলার হেসাখাল ইউনিয়নের পাটোয়ার গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (৭ আগস্ট) সকালে জীবিকার তাগিদে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন মেহেদি। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে পরদিন তার মা কুসুম বেগম বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে বুধবার দুপুরে আঁটিয়াবাড়ি এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয় লোকজন সেখানে গিয়ে হাত-পা ও গলায় বেল্ট বাঁধা অবস্থায় একটি অর্ধগলিত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নিহতের মামা শাহ আলম জানান, শুক্রবার থানায় নিখোঁজ ডায়েরি করা হলেও পুলিশ তার ভাগ্নের সন্ধান বের করতে পারেনি। বুধবার অর্ধগলিত লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা মেহেদির লাশ শনাক্ত করেন।

নাঙ্গলকোট থানার ওসি শাহিনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও