ঢাকা | বঙ্গাব্দ

দুর্যোগের আগেই ঝুঁকিপ্রবণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা পৌঁছানোর তাগিদ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 27, 2026 ইং
দুর্যোগের আগেই ঝুঁকিপ্রবণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা পৌঁছানোর তাগিদ ছবির ক্যাপশন: দুর্যোগের আগেই ঝুঁকিপ্রবণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা পৌঁছানোর তাগিদ
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

দুর্যোগ আঘাত হানার পর নয়, বরং দুর্যোগের আগেই ঝুঁকিপ্রবণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা সহায়তা পৌঁছে দেওয়ার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। তারা বলেছেন, আগাম সতর্কবার্তা, ঝুঁকির তথ্য ও সামাজিক সুরক্ষা ব্যবস্থার সমন্বিত প্রয়োগ নিশ্চিত করা গেলে দুর্যোগে প্রাণহানি এবং জীবন-জীবিকা ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম নগরীর হোটেল আগ্রাবাদে ‘সামাজিক সুরক্ষা’ বিষয়ক এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।


জার্মান ফেডারেল ফরেন অফিসের (জিএফএফও) অর্থায়নে এবং সেভ দ্য চিলড্রেনের সহায়তায় ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) বাস্তবায়িত অ্যান্টিসিপেটরি অ্যাকশন প্রকল্পের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।


কর্মশালায় সরকারি ও আধাসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।


আলোচনায় বক্তারা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে প্রচলিত সহায়তা কার্যক্রমের পাশাপাশি আগাম পদক্ষেপের ওপর গুরুত্ব দিতে হবে। দুর্যোগের পূর্বাভাস ও ঝুঁকির তথ্যের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় থাকা জনগোষ্ঠীর কাছে সময়মতো সামাজিক সুরক্ষা সহায়তা পৌঁছে দেওয়া প্রয়োজন।


বিশেষ করে শিশু, নারী, বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি এবং দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ঝুঁকি বিবেচনায় সামাজিক সুরক্ষা কার্যক্রমকে আরও অন্তর্ভুক্তিমূলক, সময়োপযোগী ও দুর্যোগ-সংবেদনশীল করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।


কর্মশালায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক আব্দুর রহমান খান, জেলা শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক ও উচ্চশিক্ষা) মো. আব্দুল আজিজ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মাসুদুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা প্রকৌশলী গোলাম মোরশেদ, চট্টগ্রাম মেট্রোপলিটন কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার, পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক আরিফা নাজনীন, চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মকর্তা মো. হারুন অর রশীদ, শিক্ষাবিদ সৌমেন দত্ত ও কাজী সোহানা কায়সারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।


কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ইপসার প্রকল্প ব্যবস্থাপক সানজিদা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থাটির প্রকল্প কর্মকর্তা মুহাম্মদ আতাউল হাকিম।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড