ঢাকা | বঙ্গাব্দ

দৈনিক আজাদীর প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের শুভেচ্ছা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 6, 2026 ইং
দৈনিক আজাদীর প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের শুভেচ্ছা ছবির ক্যাপশন: দৈনিক আজাদীর প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের শুভেচ্ছা
ad728
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিআরএর পক্ষ থেকে দৈনিক আজাদী কর্তৃপক্ষকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় দৈনিক আজাদীর দীর্ঘ সাংবাদিকতা ও প্রকাশনা জীবনের সাফল্য কামনা করা হয়।

চট্টগ্রামের মাটি ও মানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে দৈনিক আজাদীর দীর্ঘদিনের ভূমিকার প্রশংসা করে সিআরএর পক্ষ থেকে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করা হয়।

উল্লেখ্য, ১৯৬০ সালের ৫ সেপ্টেম্বর চট্টগ্রামের মাটি ও মানুষের কথা বলার প্রত্যয় নিয়ে দৈনিক আজাদীর যাত্রা শুরু হয়। ২০২৬ সালের ৫ সেপ্টেম্বর পত্রিকাটি প্রতিষ্ঠার ৬৭ বছরে পদার্পণ করেছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা