ঢাকা | বঙ্গাব্দ

নতুন কুঁড়ি স্পোর্টসে উশুতে স্বর্ণ জিতে কর্ণফুলীর মুখ উজ্জ্বল করলেন প্রান্তিকা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং
নতুন কুঁড়ি স্পোর্টসে উশুতে স্বর্ণ জিতে কর্ণফুলীর মুখ উজ্জ্বল করলেন প্রান্তিকা ছবির ক্যাপশন: নতুন কুঁড়ি স্পোর্টসে উশুতে স্বর্ণ জিতে কর্ণফুলীর মুখ উজ্জ্বল করলেন প্রান্তিকা
ad728
কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

জাতীয় ক্রীড়া আসর ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উশু প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কৃতি খেলোয়াড় প্রান্তিকা দাশ। ৪৫ কেজি ওজন শ্রেণির ফাইনালে ঢাকা অঞ্চলের প্রতিযোগীকে পরাজিত করে তিনি এই সাফল্য অর্জন করেন।

প্রতিযোগিতার শুরু থেকেই আত্মবিশ্বাসী নৈপুণ্য প্রদর্শন করেন প্রান্তিকা। একের পর এক ম্যাচে প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন। শিরোপা নির্ধারণী লড়াইয়ে কৌশল, দক্ষতা ও মানসিক দৃঢ়তার পরিচয় দিয়ে শক্তিশালী ঢাকা অঞ্চলের প্রতিযোগীকে পরাজিত করে স্বর্ণপদক নিশ্চিত করেন তিনি।

প্রান্তিকার এই অর্জনে কর্ণফুলীসহ চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা মনে করছেন, নিয়মিত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে প্রান্তিকার মতো আরও অনেক প্রতিভাবান খেলোয়াড় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে আনতে পারবেন।

এ অর্জনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে প্রান্তিকা দাশকে অভিনন্দন জানানো হয়েছে।

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিদুয়ানুল ইসলাম বলেন, প্রান্তিকা দাশের এই অসাধারণ অর্জন কর্ণফুলী উপজেলার জন্য অত্যন্ত গর্বের। জাতীয় পর্যায়ে স্বর্ণপদক অর্জনের মাধ্যমে তিনি শুধু নিজের নয়, পুরো উপজেলার সুনাম বৃদ্ধি করেছেন। আমরা বিশ্বাস করি, তাঁর এই সাফল্য কর্ণফুলীর নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বাবার মৃত্যুর ৪০ দিনেই দুই ভাইয়ের লড়াই, চক্ষু হাসপাতালের নিয়

বাবার মৃত্যুর ৪০ দিনেই দুই ভাইয়ের লড়াই, চক্ষু হাসপাতালের নিয়