ঢাকা | বঙ্গাব্দ

নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 16, 2026 ইং
নতুন নামে যাত্রা শুরু  করল র‍্যাব ছবির ক্যাপশন: নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব
ad728
নিউজ ডেস্ক 

​ব্যাপক আলোচনা-সমালোচনার অবসান ঘটিয়ে প্রজ্ঞাপনের মাধ্যমে বিলুপ্ত হওয়া ‘র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন’ (র‍্যাব) আনুষ্ঠানিকভাবে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন যাত্রা শুরু করেছে।​বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে কার্যক্রম শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন বাহিনী প্রধান আহসান হাবীব পলাশ। তিনি জানান, এসআরবি নামে গেজেট প্রকাশিত হয়েছে এবং র‍্যাবের নাম পরিবর্তন করে এসআরবি নামে আজ থেকেই সকল কাজ শুরু করা হয়েছে।

​এদিন ডাকা সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রের সঙ্গে বাহিনীটি যে লোগো ব্যবহার করেছে, তাতে র‍্যাবের জায়গায় ‘এসআরবি বাংলাদেশ’ লেখা রয়েছে। তবে লোগোর নকশা অপরিবর্তিত রাখা হয়েছে। নতুন এই লোগো বাহিনীর বিভিন্ন ইউনিটের সংবাদ বিজ্ঞপ্তিতেও ব্যবহার করতে দেখা গেছে।

​গত ১০ সেপ্টেম্বর র‍্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের বিল জাতীয় সংসদে পাস হয়। মঙ্গলবার প্রজ্ঞাপন জারির পর তা আইনে রূপ নেয়। এর পরদিনই নতুন নামে যাত্রা করল বাহিনীটি।

​বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২৬ মার্চ গঠিত হয় র‍্যাব। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষায় সফলতার পাশাপাশি বিচারবহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাহিনীটিকে বিলুপ্তির দাবি ওঠে। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাব ও বাহিনীর সাত কর্মকর্তার ওপর ২০২১ সালের ১০ ডিসেম্বর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

​জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ১০ ডিসেম্বর র‍্যাব বিলুপ্তির দাবি জানায় বিএনপি গঠিত পুলিশ প্রশাসন সংস্কার বিষয়ক কমিটি। এ ধারাবাহিকতায় এবার কাঠামোগত ও কর্মপরিধি পুনর্বিন্যস্ত করে বাহিনীটিকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি নামে মাঠে রাখল সরকার।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে