ঢাকা | বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়িতে ভাঙা কাঠের সেতুতে মৃত্যুঝুঁকি নিয়ে দশ গ্রামের মানুষের পারাপার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 12, 2026 ইং
নাইক্ষ্যংছড়িতে ভাঙা কাঠের সেতুতে মৃত্যুঝুঁকি নিয়ে দশ গ্রামের মানুষের পারাপার ছবির ক্যাপশন: নাইক্ষ্যংছড়িতে ভাঙা কাঠের সেতুতে মৃত্যুঝুঁকি নিয়ে দশ গ্রামের মানুষের পারাপার
ad728
আনোয়ার হোছাইন, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সিদ্দিকা পাড়া-বাঁশঝাড় সংযোগ সড়কের একমাত্র কাঠের সেতুটি ভেঙে গিয়ে এলাকাবাসীর জন্য চরম দুর্ভোগ ও আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঝুঁকিপূর্ণ এই সেতু দিয়েই প্রতিদিন প্রায় ১০টি গ্রামের হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন। 

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ব্যবহৃত সেতুটির কাঠের তক্তা ও খুঁটির বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক জায়গায় তক্তা ভেঙে যাওয়ায় সেতুটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তবুও বিকল্প কোনো যোগাযোগ ব্যবস্থা না থাকায় স্থানীয় বাসিন্দারা বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই সেতু ব্যবহার করছেন।

উপজেলা যুবদলের আহ্বায়ক আবু ছুফিয়ান চৌধুরী বলেন, “সেতুটির অবস্থা অত্যন্ত নাজুক। যেকোনো সময় এটি ধসে পড়তে পারে। অথচ এই সেতুর ওপর নির্ভর করে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ প্রতিদিন যাতায়াত করছেন। দ্রুত স্থায়ী সেতু নির্মাণ না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।” সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা।

স্থানীয়দের ভাষ্য, প্রতিদিন শত শত শিক্ষার্থী এই সেতু পার হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। 

বৃহস্পতিবার (১১ জুন) ঝুঁকিপূর্ণ সেতুটি দিয়ে পারাপারের সময় দুই স্কুলছাত্র নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

স্থানীয় বাসিন্দা মো. আলম ও মো. হোসাইন জানান, শুধু শিক্ষার্থী নয়, কৃষক, শ্রমিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে উপজেলা সদর এবং আশপাশের বিভিন্ন এলাকায় যাতায়াতের জন্য এই সেতুর ওপর নির্ভর করতে হয়। সেতুর বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার শঙ্কা নিয়ে চলাচল করতে হচ্ছে।

শুক্রবার (১২ জুন) সেতুটি পরিদর্শন করেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত প্রশাসক মাহাবুব এলাহী। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে সেতুর বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় এলাকাবাসী দ্রুত স্থায়ী সেতু নির্মাণের দাবি জানান।

স্থানীয় বাসিন্দা বদিউল আলম বলেন, “এটি শুধু একটি সেতু নয়, আমাদের জীবন-জীবিকার একমাত্র ভরসা। প্রতিদিন মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই জরুরি ভিত্তিতে একটি টেকসই ও স্থায়ী সেতু নির্মাণ প্রয়োজন।”

এলাকাবাসীর অভিযোগ, অস্থায়ীভাবে কিছু মেরামতের উদ্যোগ নেওয়া হলেও তা কোনোভাবেই দীর্ঘমেয়াদি সমাধান নয়। তারা নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

তাদের দাবি, বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই সিদ্দিকা পাড়া-বাঁশঝাড় সংযোগ সড়কে একটি স্থায়ী ও নিরাপদ সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হোক। এতে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে এবং এলাকার মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ