ঢাকা | বঙ্গাব্দ

নিহত দিদারের পরিবারে সমবেদনা জানাতে প্রেস ক্লাব নেতৃবৃন্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2026 ইং
নিহত  দিদারের পরিবারে সমবেদনা জানাতে প্রেস ক্লাব নেতৃবৃন্দ ছবির ক্যাপশন: নিহত দিদারের পরিবারে সমবেদনা জানাতে প্রেস ক্লাব নেতৃবৃন্দ
ad728
এম মনির চৌধুরী রানা 

বোয়ালখালী উপজেলা কনফিডেন্স লবণ ফ্যাক্টরীর বয়লার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে নিহত মো: দিদার আলম (৩২) এর পরিবারে সমবেদনা জানাতে ছুটে গেলেন বোয়ালখালী প্রেস ক্লাব নেতৃবৃন্দ। ১৯ জুলাই বিকাল ৫ টায় নিহত মো: দিদারের বোয়ালখালী পৌরসভার  ৮ নং ওয়ার্ডের বদন আলী বাড়িতে এসমবেদনা জানাতে গিয়ে দিদারের বৃদ্ধ পিতা রুহুল আমিন, দিদারের স্ত্রী শারমিন আক্তার, দিদারের শিশু কন্যাসহ নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।  দিদারের পরিবারের সাথে সমবেদনা জানিয়ে শোককে শক্তিতে রূপান্তরিত করার জন্য সাংবাদিক নেতৃবৃন্দ আকুল আবেদন জানান বলেন লবন ফ্যাক্টরীর পূর্ণাঙ্গ সহযোগিতা গ্রহণের মাধ্যমে নিহত দিদারের স্ত্রী- শিশুকন্যার ভবিয্যৎ সমুজ্জ্বল করতে হবে। এসময় সাংবাদিক নেতৃবৃন্দ প্রয়োজনীয় সহযোগিতার হাত বাড়ানোর কথাও বলেন এ পরিবারকে। এসময় বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মো: সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি অধীর বড়ুয়া, সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম, সদস্য মোঃ তৌহিদুর রহমান, এম মনির চৌধুরী রানা, এম আর তাওহীদ , তাজুল মানিক, শাহেদ হোসেন ছোটন উপস্থিত ছিলেন। 
উল্লেখ্যঃ  গত১৬ জুলাই সকাল ৯টা নাগাদ পৌরসভার পশ্চিম গোমদন্ডীস্থ কনফিডেন্স লবন ফ্যাক্টরীতে বয়লার রুমে কাজ লরার সময় বয়লার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন  এন্ড প্ল্যাষ্টিক সার্জারী ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ