মুহিবুল হাসান রাফি, চট্টগ্রাম প্রতিনিধি।
সমাজ পরিবর্তনের নীরব যোদ্ধার অভিভাবকদের প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্য নিয়ে নোবড়ি টু সামবডি'র অভিভাবক সম্মাননা প্রদানের প্রথম পর্বের উদ্বোধনের অংশ হিসেবে চট্টগ্রামের বোয়ালখালীতে উক্ত কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এই আয়োজনে নোবডি টু সামবডি'র প্রতিনিধি দল করিমুল ইসলাম-এর বাড়িতে গিয়ে তার পরিবারকে সম্মাননা প্রদান করে এবং তার মায়ের জীবনের সংগ্রাম ও অনুপ্রেরণামূলক গল্প শোনেন।এই আয়োজনে করিমুল ইসলাম-এর পিতা মরহুম নুরুল ইসলাম এবং মাতা মুবিয়া খাতুন-এর জীবন সংগ্রাম, পারিবারিক দায়িত্ব ও সন্তানদের মানুষ করে তোলার অসাধারণ অধ্যায় তুলে ধরা হয়। পিতার মৃত্যুর পর মুবিয়া খাতুন একাই পরিবারের হাল ধরেন এবং সীমাহীন কষ্ট ও আত্মত্যাগের মধ্য দিয়ে তাঁর সন্তানদের শিক্ষিত ও সমাজসেবামূলক কাজে সম্পৃক্ত করে গড়ে তোলেন।
এই বিশেষ মুহূর্তে নোবডি টু সামবডি পক্ষ থেকে করিমুলের মা মুবিয়া খাতুন এর হাতে Proud Parent Award তুলে দেওয়া হয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো এমন অভিভাবকদের সম্মান জানানো, যাদের ত্যাগ ও পরিশ্রমের ফলেই সমাজে যোগ্য, মানবিক ও সচেতন নাগরিক তৈরি হচ্ছে।সমাজে অনেক সময় সন্তানের সাফল্যই আলোচিত হয়, কিন্তু সেই সাফল্যের পেছনের নীরব কারিগর,অভিভাবকদের অবদান প্রায়শই অগোচরে থেকে যায়। নোবডি টু সামবডি সেই অদৃশ্য অবদানকে দৃশ্যমান করার একটি প্রচেষ্টা।
দৈনিক চট্টগ্রামপোস্ট