ঢাকা | বঙ্গাব্দ

পটিয়া রেল স্টেশনে এপেক্স ক্লাবের উদ্যোগে ইবাদতখানা উদ্বোধন।

  • নিউজ প্রকাশের তারিখ : May 30, 2026 ইং
পটিয়া রেল স্টেশনে এপেক্স ক্লাবের উদ্যোগে ইবাদতখানা উদ্বোধন। ছবির ক্যাপশন: ইবাদতখানা উদ্বোধন
ad728
ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি-
চট্টগ্রামের পটিয়া উপজেলার যাত্রী সমাগম ও ব্যস্ততম রেল স্টেশনে যাত্রীদের নামাজ পড়ার সুবির্ধাথে 'এপেক্স ক্লাব অব পটিয়া' এর উদ্যেগে ইবাদতখানা উদ্বোধন।  
গত২৭শে মে(বুধবার)পটিয়া রেলস্টেশন প্লাটফরমের নির্ধারিত জায়গায় এপেক্স ক্লাবের সদস্যবৃন্দগন,চট্টগ্রাম দোহাজারী যাত্রী কল্যাণ পরিষদের সদস্যবৃন্দগণ ও রেলযাত্রীদের উপস্হিতিতে আসরের নামাজ পড়ার মাধ্যমে এই পবিত্র ইবাদতখানা উদ্বোধন করা হয়।এপেক্স ক্লাব অব পটিয়া র সভাপতি এপিক্সিয়ান জসিম উদ্দিনের সভাপতিত্বে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদের খতিব মওলানা মোহাম্মদ আলাউদ্দিন।  এসময়ে উপস্থিত ছিলেন,উদ্বোধক ও প্রধান অতিথি এপেক্সিয়ান মুহাম্মদ লিয়াকত আলী,প্রেস ক্লাব সভাপতি আবদুল হাকিম রানা,এপেক্স বাংলাদেশ জেলা-৩এর গভর্ণর ইন্জিনিয়ার মো:মহসিন,সদ্য অতীত জেলা গভর্ণর সৈয়দ মিয়া হাসান,জেলা-৩এর  সেক্রেটারি এপোক্সিয়ান আরিফ খান,স্টেশন মাস্টার তম্ময় চৌধুরী,প্রেমা বড়ুয়া,চ:দো:কক্সবাজার রেল যাত্রী পরিষদের সভাপতি মো:আইয়ুব আলী,সিনিয়র সহ: সভাপতি ফারুকুর রহমান বিনজু, সাধারণ সম্পাদক এপে:মোহাম্মদ আবু সাঈদ তালুকদার খোকন, ডাক্তার(দন্ত) নুর খান,কক্সবাজার  যাত্রী জুনাইদ আলম,সেলিম উদ্দিন,চট্টগ্রাম গামী যাত্রী আবুল ফয়েজ, আরফাত হোসেন প্রমুখ। 
প্রধান অতিথি বলেন,পটিয়া রেলস্টেশন একটি জনবহুল,যাত্রী সমাগম ও ব্যস্ততম স্টেশন।নামাজের সময় ইবাদতখানার অভাবে যাত্রীরা সময়মত নামাজ আদায় করতে না পারাটা এপেক্স ক্লাব অব পটিয়ার দৃষ্টি গোচর হলে তারা বাস্তবে রূপ দিয়ে প্রমাণ করল যে- মানবিক ও জনক্যালণমূলক উদ্যোগই এপেক্সর মূল পরিচয়।রেল স্টেশনে ইবাদত খানা স্হাপন নিঃসন্দেহে একটি ব্যতিক্রমধর্মী ও সময়োপযোগী উদ্যোগ।এ ধরনের জনসেবামূলক কার্যক্রমে সমাজের বিত্তবান ও সেবামূলক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহবান জানান।সকল উপস্হিতিগণ একযোগে ইবাদতখানায় আসর ও মাগরিবের নামাজ আদায় করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি