ফারুকুর রহমান বিনজু, পটিয়া চট্টগ্রাম, প্রতিনধি-চট্টগ্রামের পটিয়া উপজেলার পটিয়া রেলস্টেশন হতে ৩দিন ধরে রেল যোগাযোগ বন্ধ।
পটিয়া রেলস্টেশন সুত্রে জানা যায়,গত ৭ই জুলাই(মঙ্গলবার)অতিরিক্ত বৃষ্টির ফলে ষোলশহর হতে জানালীহাট সেকশনে রেললাইন পানিতে ডুবে যাওয়ায় রেললাইন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এসময় সাড়ে ৮শ যাত্রী নিয়ে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস আটকে যায়। রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ঘটনা স্হল পরির্দশন করে পানি না কমা পর্যন্ত চট্টগ্রাম -কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।ফলে ঐ দিন হতে ঢাকা-কক্সবাজার রুটের কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস। চট্টগ্রাম-কক্সবাজার রুটের সৈকত ও প্রবাল এক্সপ্রেস চলাচল বন্ধ। ফলে পটিয়া থেকে চট্টগ্রাম,পটিয়া থেকে কক্সবাজার রুটে ট্রেন বন্ধ থাকায় যাত্রীর চরম দূর্ভোগের শিকার হন।
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে জলবদ্ধতার স্হায়ী সমাধানের জন্য চট্টগ্রাম থেকে দোহাজারী পযর্ন্ত ৪৭কি:মি: রেললাইন ৫ফুট উঁচু করার কথা জানান রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।এতে রেললাইন আর পানিতে তলিয়ে যাবে না। বৃষ্টির দিনেও রেল চলাচল স্বাভাবিক থাকবে।প্রকল্পটি টেন্ডার প্রক্রিয়াধীন আছে।আশা করি শীঘ্রই কাজ শুরু হবে।
পটিয়া স্টেশান মাস্টার আবদুস সালাম বলেন,রেললাইন হতে বৃস্টির পানি নেমে গিয়ে,রেললাইনে রেল চলাচলের উপযোগী হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
দৈনিক চট্টগ্রামপোস্ট