ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ার এমপির ষাটটি অভিযোগ বক্স।

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
পটিয়ার এমপির ষাটটি অভিযোগ বক্স। ছবির ক্যাপশন: পটিয়ার এমপির ষাটটি অভিযোগ বক্স।
ad728
ফারুকুর রহমান বিনজু, পটিয়া চট্টগ্রাম :প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়ার সাংসদ আলহাজ্ব এনামুল হক এনাম পটিয়ার জন সাধারণের জন্য ষাটটি অভিযোগ বক্স স্হাপনের উদ্যোগ গ্রহণ করেন।
রোববার (১৮ই অক্টোবর) উপজেলা নির্বাচনী অফিসের সামনে প্রথম অভিযোগ বক্স স্হাপন করে সাধারণ মানুষের অভিযোগ তার কাছে পৌঁছানোর সহজতম করে দেন।যাতে সাধারণ মানুষ নিরবে নির্ভয়ে গোপনে তার অভিযোগ তাকে জানাতে পারে।তবে সাথে সঠিক তথ্য প্রমাণ সংযুক্ত করতে হবে।প্রয়োজনে অভিযোগকারীর নাম গোপন রাখা হবে। 
সাংসদ আলহাজ্ব এনামুল হক এনাম উপজেলার পরির্দশন কক্ষে সাংবাদিকদের বলেন,পটিয়াবাসী আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন গণ মানুষের সেবা করতে।আমাকে গণ মানুষের অভিযোগ শুনতে হবে জানতে হবে,তবেই তো আমি সেবা দিতে পারবো,আমার নেতা প্রধানমন্ত্রী তারেক জিয়া বলেছেন,সাধারণ মানুষের সেবা দিতে হবে,এদের কি অভিযোগ তা জানতে হবে এবং দ্রুত সমাধান দিতে হবে। সাধারণ মানুষ আমাকে অভিযোগ জানাতে গিয়ে যাতে কোন হয়রানি, ভোগান্তির শিকার না হয় সেই ব্যবস্হা গ্রহণ করেছি।ইউনিয়ন পরিষদ,সরকারি বিভিন্ন দপ্তর সহ গুরুত্বপূর্ণ জায়গায় বক্স স্হাপন করা হবে।ষাটটি অভিযোগ বক্স স্হাপন করার জন্য আমার দলের নেতাকর্মীদের হাতে তুলে দিয়েছি।
এসময় উপস্হিত ছিলেন,বিএনপি সাবেক আহবায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সাওদাগর,সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের,যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল ফয়েজ,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো: মঈনুল ইসলাম ছোটন,পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবদুল মাবুদ,চট্টগ্রাম দঃজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি শাহজাহান চৌধুরী,উপজেলা বিএনপির নেতা আজমল হোসেন জামাল,মাহাবুর রহমান,দিদারুল আলম সিকদার,মিজানুর রহমান,সাখাওয়াত হোসেন বাবলু,এস এম রেজা রিপণ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ওবায়দুল হক রিকু এবং দঃজেলা ছাত্রদলের যুগ্মআহবায়ক
এস এম নয়ন সহ প্রমুখ। 

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট