ফারুকুর রহমান বিনজু-পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়ায় অনুস্টিত ত্রয়োদশ জাতীয় সংসদ ২৮৯ চট্টগ্রাম ১২(পটিয়া) আসনের নির্বাচনের তপশীলনুযায়ী ১২ই ফেব্রুয়ারি এই নির্বাচন সমাপ্তি হয়।সুন্দর,শান্তি,শৃংখলা পরিবেশে বিপুল ভোটারদের উপস্হিতিতে এ বারের নির্বাচন অনুস্টিত হয়। ১১৩টি কেন্দ্রে তেমন কোন অঘটন ঘটেনি।সুন্দর পরিবেশে,নির্ভয়ে স্বতঃস্পূত ভাবে প্রতিটি কেন্দ্রে ভোটারদের সাড়া মেলে।
ভোটার শিরিন জাহান তুহিন (৩৫)১৭বছর পর ভোট দিতে পেরে আনন্দ প্রকাশ করেন।ফরিদা বেগম(৪৫) বলেন,আগে কে বা কারা আমাদের ভোট দিয়ে দিতেন এবার সে সুযোগ পায়নি।সে সাথে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন চোখে পরার মত।যেখানে গন্ডগোল সেখানে সেনাবাহিনী হাজির।সকাল সাড়ে ৭টায় শুরু হয়, বিকাল সাড়ে ৪টায় শেষ হয়।
রাত ১১টায়
পটিয়া সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারহানুর রহমান প্রাপ্ত ১১৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন।বিএনপির প্রার্থী মোহাম্মদ এনামুল হক(ধানের শীষ প্রতীক)সর্বমোট ১৩৪০৮০ ভোট পেয়ে প্রথম হন।ইসলামি ছাত্র ফ্রন্ট ছৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু(মোমবাতি) ২৮৭৭৭ ভোট পেয়ে দ্বিতীয় হন।জামায়াতে ইসলামী মোহাম্মদ ফরিদুল আলম (দাড়িপাল্লা)২০৯৪২ ভোট পেয়ে তৃতীয় হন।ইনসানিয়াত বিপ্লব মোহাম্মদ আবু তালেব(আপেল)৯২৩।ইসলামী আন্দোলন বাংলাদেশ,এস এম বেলাল নুর(হাত পাখা) ৮৭৯।জাতীয় পাটি সিরাজুল ইসলাম চৌধুরী(লাঙ্গল)৭২৫।স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাখাওয়াত হোসেন(ফুটবল)২৩৫।এলডিপি এম এয়াকুব আলী(ছাতা) ১০০।
সর্বমোট ১৮৬৬৬১টি ভোট গ্রহণ করা হয়।গণভোটে হা-৫৫৯৩৫,না ১২৬১৯৩ মোট ১৮২১২৮ভোট গ্রহণ করা হয়।
পটিয়া নির্বাচন অফিস সূত্রে জানা যায়,পটিয়ায় পুরুষ ভোটার ১৮১৪১৬,মহিলা ভোটার ১৬৮০৮০,হিজড়া ১ মোট ৩৪৯৪৯৭।এতে সর্বমোট ভোট গ্রহণ হয় ১৮৬৬৬১।ত্রয়োদশ সংসদ নির্বাচনে পটিয়ার ৫৪ শতাংশ ভোটার অংশগ্রহণ করেন।

দৈনিক চট্টগ্রামপোস্ট