ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় ঈগল ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী নিহত।

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 16, 2026 ইং
পটিয়ায় ঈগল ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী নিহত। ছবির ক্যাপশন: পটিয়ায় ঈগল ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী নিহত।
ad728
ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কুসুম পুরা ইউনিয়ন বোর্ড অফিসের সামনে চট্টগ্রাম মুখী ঈগল বাসের সাথে বিপরীত মুখী বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক চালক ফারেজ(২১) নিহত হয় অপরজন রামিন আহত হয়। 
সোমবার (১৬ই নভেম্বর)সকাল ১০টায় ঘটনাটি ঘটে।স্হানীয়রা তাদের উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেল ফারাজকে মৃত্যু ঘোষণা করে এবং রামিনকে চমেক হাসপাতালে পাঠানো হয়।
ফারেজ মা বলেন,রোববার ফারাজ বন্ধু রামিনকে নিয়ে বাইকসহ চট্টগ্রাম শহরে আসেন।রাত ফিরতে পারবেন না, সকালে ফিরবেন বলে মোবাইলে জানান,সকালে জানতে পারি সে অসুস্থ, হাসপাতালে এসে দেখতে পায় সে মৃত।বাপের সাথে ওমানে থাকেন।গত সাপ্তাহে ওমান থেকে আসছে। 
হাইওয়ে পুলিশ এস আই জানান মুখোমুখি সংঘর্ষে বাইক চালক নিহত হয়  অপরজন আহত হয়ে চমেক হাসপাতালে ভর্তী আছে। বাস ও বাইক জব্দ করা হয়।বাস নং- চট্টগ্রাম জ-১১-০১৯৩।
ফারেজ লোহাগাড়া উপজেলার জাহাঙ্গীর আলমের ছেলে। তারা ২ভাই ২বোন।সে সবার ছোট।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর