ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি-
চট্টগ্রামের পটিয়ায় দীর্ঘদিনের জমির বিরোধ নিয়ে আপন চাচাতো ভাইের হাতে জেঠা তো ভাই আবুল কাসেম সাওদাগর (৫৭)খুন হয়।
স্হানীয় সুত্রে জানা যায়,গত ১৫ই এপ্রিল (শুক্রবার)সকাল ১০টায় পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দার খীল এলাকায় জমির বিরোধ নিয়ে কাসেমের ৩ভাইয়ের সাথে চাচাতো ভাই দের কথা কাটা কাটির এক পর্যায়ে ইবরাহীমে প্রকাশ বেহালাসের ছেলে ইকবালের নেতৃত্বে ইস্কান্দার,সুজন,তাহের সহ দেশীয় অস্ত্র এক ধরনের বিশেষ হাতুড়ি নিয়ে কাসেম ও তার ভাইদের উপর হামলা করে।এতে কাসেম ও তার ২ভাই গুরতর আহত হয়।তাদেরকে দ্রুত পটিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে পাঠালে কাসেমকে দ্রুত আইসিইউতে ভর্তি করা হয়।৫দিন পর আইসিইউতে চিকিৎসাধীন থাকা আবস্থায় ২০ই এপ্রিল সোমবার ভোর ৫টায় ব্যবসায়ী কাসেম মৃত্যুর কোলে ঢলে পড়ে।তার ২ছেলে ১মেয়ে।নিহত কাসেম পৌরসভার ৮নং ওয়ার্ডের ডাক্তার বাড়ির মরহুম আইয়ুব আলীর পুত্র।
তার জামাতা হাবিবউল্লাহ আদনাব বলেন,জায়গা দখল ঠেকাতে গিয়ে তারা পরিকল্পিত ভাবে আমার শ্বশুরকে মেরে ফেলে।আমরা এর সঠিক বিচার চায়।
পটিয়া থানার ওসি জিয়াউল হক জিয়া বলেন,এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা রের্কড করা হয়। এতে এজহার ভুক্ত আসামিদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হবে।
আকস্মিক কাসেমর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

দৈনিক চট্টগ্রামপোস্ট