ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় ট্রাকের সাথে ভটভটির সংর্ঘষে ডেকোরেশন কর্মীর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 8, 2026 ইং
পটিয়ায় ট্রাকের সাথে ভটভটির সংর্ঘষে ডেকোরেশন কর্মীর মৃত্যু ছবির ক্যাপশন: পটিয়ায় ট্রাকের সাথে ভটভটির সংর্ঘষে ডেকোরেশন কর্মীর মৃত্যু
ad728
ফারুকুর রহমান বিনজু, পটিয়া চট্টগ্রাম, প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সড়ক দূর্ঘটনায় রডবোঝাই ট্রাকের সাথে ডেকোরেশনের মালামাল বোঝাই ভটভটির সংর্ঘষে ডেকোরেশন কর্মী সাজু দাশের (৫৫)মৃত্যু। 
স্হানীয় সুত্রে জানা যায়, সোমবার (৭ই সেপ্টেম্বর) বিকাল ৬টায় উপজেলার চক্রশালা কমল মুন্সির হাট জুলুয়ার দীঘির পাড়,চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে রডবোঝাই ট্রাকের সাথে  ডেকোরেশনের মাল বোঝাই ভটভটির ধাক্কা লেগে সাজু দাশ নিহত হয়। সে উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা দূর্গাবাড়ীর বাসিন্দা। ঘটনার দিন দূর্গাবাড়ীর মুসলিম পাড়ায় অনুস্টিত  মিলাদ মাহফিলের শেষে ডেকোরেশনের মালামাল নিয়ে ভটভটি করে দোকানে ফেরার পথে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সড়ক দূর্ঘটনায় মারা যায়।সে চন্দনাইশ উপজেলার কান্চননগর বাদামতল কামাল ডেকোরেশনের কর্মচারী।
পটিয়া হাইওয়ে থানার ওসি হারুনর রশীদ বলেন,রডবোঝাই ট্রাকের সাথে ডেকোরেশনের মালামাল বোঝাই ভটভটির ধাক্কা লেগে ডেকোরেশন কর্মী নিহত হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ