ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় ডিবি পুলিশের অভিযানে দূর্গম পাহাড় থেকে বিপুল অস্ত্র সহ আটক-২।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
পটিয়ায় ডিবি পুলিশের অভিযানে দূর্গম পাহাড় থেকে বিপুল অস্ত্র সহ আটক-২। ছবির ক্যাপশন: পটিয়ায় ডিবি পুলিশের অভিযানে দূর্গম পাহাড় থেকে বিপুল অস্ত্র সহ আটক-২।
ad728
ফারুকুর রহমান বিনজু, পটিয়া চট্টগ্রাম, প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়ায় কেলিশহর ইউনিয়নে দূর্গম পাহাড়ে চট্টগ্রাম জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়অস্ত্র,দেশীয় অস্ত্র সহ দেলোয়ার হোসেন (৫৪)মহসিন(৩৩)নামের ২জনকে গ্রেফতারকরে। 

২৫শে জুলাই(শনিবার)চট্টগ্রাম জেলা ডিবি পুলিশের প্রেস ব্রিফিং পুলিশ সুপার মোঃ মাসুদ আলম জানান,অবৈধ অস্ত্র উদ্ধার,সন্ত্রাস দমন ও জননিরাপত্তা দিতে তারই সঠিক নির্দেশনায় পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়ন দূর্গম পাহাড়ে ২৪শে জুলাই ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে ইন্নারপাড়া দেলোয়ার বাড়ির চকির নীচ থেকে ৬টি কিরিচ,৫টি রামদা,২টি লোহার কাটার,২টি মোবাইল সেট উদ্ধার  করে এবং একই এলাকার ছাতি আবসারের গাছ বাগান থেকে ২টি১নলা বন্দুক,২টি দেশীয় এলজি উদ্বার করাহয়।সাথে সাথে নিজ বাড়ি থেকে দেলোয়ার ও মহসিনকে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, আগ্নেয় অস্ত্র গুলো সন্ত্রাসী,অপহরণ ও বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহৃত হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জানান,সন্ত্রাসী,অপরাধ, ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে সরকার জিরো ট্রলারেন্স ঘোষণা করে। তা বাস্তবায়নে বিভিন্ন এলাকা,দূর্গম পাহাড়ে ডিবি পুলিশ নজরদারি রেখেছেন।

পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন,অবৈধ অস্ত্র উদ্ধার,সন্ত্রাস দমন,জননিরাপত্তা নিশ্চিত করতে পটিয়ার দূর্গম পাহাড়ে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান অবৈধ অস্ত্র উদ্ধার ও ২জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন দেলয়ার হোসেন,পিতা মৃত মোঃ দুলামিয়া ও মো: মহসিন,পিতা-নুর আলম,উভয়ের বাড়ী-ইন্নার পাড়া(ছদু মিয়ার বাড়ী)৬নং ওয়ার্ড,কেলিশহর ইউনিয়ন,পটিয়া,চট্টগ্রাম জেলা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব