ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় নিজের কলা চুরির প্রতিবাদ করতে গিয়ে খুন হলেন তোহা মুন্সি।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং
পটিয়ায় নিজের কলা চুরির প্রতিবাদ করতে গিয়ে খুন হলেন তোহা মুন্সি। ছবির ক্যাপশন: পটিয়ায় নিজের কলা চুরির প্রতিবাদ করতে গিয়ে খুন হলেন তোহা মুন্সি।
ad728
ফারুকুর রহমান বিনজু, পটিয়া চট্টগ্রাম, প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়া উপজেলায় নিজের কলা বাগান থেকে কলা চুরির প্রতিবাদ করতে গিয়ে দীর্ঘদিনের বিরোধ থাকা প্রতিপক্ষের হাতে খুন হন মোহাম্মদ তোহা মুন্সি (৪৫)।
নিহতের স্ত্রী বলেন, শনিবার (১লা আগস্ট)রাত সাড়ে বারটা আমার স্বামী সন্তানদের সাথে নিয়ে রাতের খাবার শেষ করে বিশ্রাম নিতে সবে বসেছে মাত্র, এমন সময় তার বড় বোন রোকেয়া এসে বলে তোর কলা গাছের কলা কেটে নিয়ে গেল এজহারের ছেলেরা।তার ব্যবহারের টর্চটি নিয়ে এজহারের ঘরে গিয়ে কলা ফেরত দিতে বলা মাত্র ৪/৫জন ঘর হতে লাঠি নিয়ে বেরিয়ে পিটিয়ে আমার স্বামীকে মেরে ফেলে। স্হানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেল চিকিৎসক মৃত ঘোষণা দেন। ঘটনার পর পর হামলাকারীরা পালিয়ে যায়। স্হানীয়রা আনোয়ার (২৯)নামের একজনকে আটক করে, ঘটনা স্হলে পুলিশ আসলে  পুলিশের হাতে তুলে দেয়। 
তার বড় বোন রোকেয়া বলেন, প্রায় সময় ইচ্ছে করে আমার ভাইয়ের কলা চুরি করে নিয়ে যায়। কারণ জানতে গিয়ে  তারেক,আনোয়ার (আটক) সাদ্দাম,বাবুল,ছেনোয়ারা,এজহার মিয়া,এরা সকলে মিলে লাঠি, টর্চ দিয়ে পিটিয়ে আমার ভাইকে হত্যা করে। 
ঘটনাটি ঘটে,উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬নং ওর্য়াডে মোনাফ হাজী পাড়ার নতুন বাড়ী।একই বাড়ীর মৃত আবুল বশরের ছেলে তোহা।৪ সন্তানের জনক সে।পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তিনি।
পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন,ঘটনাস্হলে পুলিশ পাঠানো হয়।ময়নাতদন্তের রির্পোট ছাড়া কিছু বলা যাবে না।
পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনে নেতৃবৃন্দগণ সহজ সরল শান্তপ্রিয় তোহার মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেনা।এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এই হত্যাকান্ডের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড