ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 27, 2026 ইং
পটিয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে ছবির ক্যাপশন: পটিয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
চট্টগ্রামের পটিয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ উঠেছে দক্ষিণ জেলা যুবদল নেতা শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে। হামলার শিকার আবু ছিদ্দিক (৫৬) পটিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের হাজী আবদুস ছত্তারের ছেলে।

শনিবার ২৬ সেপ্টেম্বর রাত ৮টার দিকে পটিয়া পৌরসদরের বৈলতলী রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহত মোতোয়াল্লিকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

জানা গেছে, পৌরসভার ৬নং ওয়ার্ডের হাজী আবদুস সাত্তার জামে মসজিদের একটি দোকানের ভাড়া নিয়ে মসজিদ কমিটির সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ জেলা যুবদলের নেতা শাহজাহান চৌধুরীর সঙ্গে মোতোয়াল্লির বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে মোতোয়াল্লিকে কিল ঘুষি মারে। এসময় মোতোয়াল্লি রক্তাক্ত হয়।
মসজিদের মোতোয়াল্লি আবু ছিদ্দিক অভিযোগ করে বলেন, শাহজাহান চৌধুরী ও তার এক সহযোগির নেতৃত্বে তার ওপর হামলা করা হয়েছে। মূলত মসজিদ কমিটিকে ভাড়া না দিতে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন দক্ষিণ জেলা যুবদল নেতা ও মসজিদ কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাহান চৌধুরী বলেন, মোতোয়াল্লি অতর্কিতভাবে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। মোতোয়াল্লিকে তিনি কিল ঘুষি মারেননি। রিক্সার সাথে লেগে আঘাতপ্রাপ্ত হয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, বিষয়টি জানেন না তিনি। কোন লিখিত অভিযোগও পাওয়া যায়নি।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ