ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল।

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 18, 2026 ইং
পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। ছবির ক্যাপশন: পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল।
ad728
ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডে দক্ষিণ গৌবিন্দারখীল গ্যারেজ মালিক শাহজাহানের পুত্র জায়হান(৫)কে অপহরণ করে হত্যা করার প্রতিবাদে ওর্য়াডবাসী এক প্রতিবাদ ও হত্যাকারীর ফাঁসির দাবিতে এক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌরসভার ৮নং ওয়ার্ড হতে বের হয়ে পটিয়া থানায় শেষ করেন। পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন,কোন পিতা সন্তানের এমন মৃত্যু কামনা করে না।হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির  হয় সেভাবে আইন গত ব্যবস্হা নেয়া হবে। 
গত ১৬ই জুন নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় জায়হান। অনেক খুঁজাখুজিঁর পর না পেয়ে পটিয়া থানায় জিডি করলে, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার,অতিরিক্ত পুলিশ সুপার,পুলিশের শীর্ষ তিন কর্মকর্তা,ডিবি পুলিশ ও পটিয়া থানার ওসি সহ চৌকস পুলিশ সদস্যদের নিয়ে জায়হানকে উদ্ধারের জন্য ১৮ই জুন রাত ৩টায় এক সাড়াঁশী যৌথ অভিযান পরিচালনা করে জায়হান ও হত্যাকারী সাইফুলের বাড়ির পিছনে  ময়লার ভাগাড় হতে জায়হানের মৃত লাশ উদ্ধার করেন।হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে হত্যাকারী সাইফু তার সহযোগী। পুলিশ মহিলা সহ ৫জনকে আটক করে।তারা হলেন সাইফুল,শাহনুর,নিহা,নিহান ও ওয়াসিকা।
এলাকাবাসী জানান টাকার লোভে জায়হানকে মেরেছে।জায়হানকে মেরে তারা জায়হানের পিতা শাহজাহানকে খুজাঁখুজির ব্যাপারে সহযোগিতা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার(সাতকানিয়া সার্কেল)আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন,ভোর বেলায় শিশুটির বাড়ীর পিছনের ময়লার স্তুপ হতে শিশুটির লাশ উদ্বার করা হয়।
পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন,ময়নাতদন্ত রিপোর্ট পেলেই আমরা সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত আসামীদের আইনের কাঠগড়ায় দাড় করাব।।জায়হানের মৃত্যু সংবাদে পুরো ওয়ার্ডে শোকের ছায়া নেমে আসে।হত্যাকারির ফাসিঁর দাবিতে নারী পুরুষে র অংশগ্রহণে চলছে বিক্ষোভ মিছিল।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার