ফারুকুর রহমান বিনজু, পটিয়া চট্টগ্রাম, প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়ায় বাইপাস সড়কে চট্টগ্রাম মুখী পূর্বাণী এক্সপ্রেসের সাথে কক্সবাজার মুখী প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষে ৫জন যাত্রী গুরুতর আহত হয়।
হাইওয়ে থানা সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫শে জুন)বিকাল ৪টায় উপজেলার বাইপাস সড়কের ফারুকীপাড়া পয়েন্টে চট্টগ্রাম গামী পূর্বানী এক্সপ্রেসের সাথে, কক্সবাজার গামী প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারে থাকা ৫জন যাত্রী আহত হয়।২জনের অবস্হা খুবই গুরুতর।আহতরা হলেন ১/মো: মিজানুর রহমান (৩৫)নোয়াখালী২/ মো:মাসুম(২৫)ময়মনসিংহ,৩/লিয়াকত হোসেন (৪০)শিবচর,মাদারীপুর৪/শিরিন আক্তার (১৯)কেরানি গন্জ,ঢাকা৫/আঁখি আক্তার (১৯)শ্যামলী,ঢাকা।
হাইওয়ে থানার ওসি মো: হারুন জানান, বাইপাস সড়কে চেয়ারকোচ এবং কারের মুখোমুখি সংঘর্ষে ৫জন আহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ টিম ঘটনা স্হলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
দৈনিক চট্টগ্রামপোস্ট