ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি-রাষ্ট্রের র্শীষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে,স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে ছবি দেখিয়ে,সরকারি দপ্তরের ভূয়া আইডি কার্ড বানিয়ে বিভিন্ন জনের সাথে প্রতরণা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে পটিয়া পৌরসভার ৬নং ওর্য়াড হতে রিয়াদ বিন সেলিম নামের এক প্রতারককে গ্রেফতার করে পটিয়া থানার পুলিশ।
৫ই এপ্রিল(রবিবার)প্রেস রিলিজ চট্টগ্রাম জেলা পুলিশ সুত্রে,জানা যায় চট্টগ্রাম রেন্জের ডিআইজি মো:মনিরুজ্জামান এর নির্দেশে ও পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে রবিবার রাত ২টায় পৌরসভার পাইকপাড়া ৬নং ওর্য়াড হতে প্রতারক রিয়াদ বিb সেলিমকে( পীং-মৃত মো: সেলিম)নিজ বাসা থেকে গ্রেফতার করে পটিয়া থানার একটি চৌকস পুলিশ টিম। এসময়ে পুলিশ তার কাছ থেকে চেয়ারপারসন সিকিউরিটি র্ফোসের তার ছবি সংযুক্ত ১টি আইডি কার্ড,১টি হ্যান্ড মেটাল ডিটেক্টর,১টি ওয়াকিটকি হ্যান্ডসেট চার্জার সহ,১টি কালো সিগনাল লাইট,তার ছবি সংযুক্ত মনিটরিং সেল কার্ড,১টি ওয়াকিটকি সদৃশ মোবাইল (MICRONEX মডেল31),১টি আইটেল বাটন মোবাইল জব্দ করা হয়।
উল্লেখ যে,কামরুল হাসান পীং মৃত নুরুল ইসলাম, থানা দেবীদ্বার, কুমিল্লা। থাকেন হালিশহর চট্টগ্রামে।তিনি কারাগারে থাকাকালীন জামিনের আশ্বাস দিয়ে তার স্ত্রীর নিকট হতে বিকাশে ১৫৩০০টাকা,সরাসরি ২লাখ টাকা আদায় করেন।উক্ত অভিযোগের প্রেক্ষিতে পটিয়া থানায় একটি মামলা হয়। মামলা নং-০৬,তাং-৫ই এপ্রিল, ২০২৬ইং।তার রের্কডপত্র থানায় যাচাই করে দেখা যায় সিএমপি আকবর শাহ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে, সিএমপি চান্দঁগাও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা আছে।তার ব্যবহৃত মোবাইল যাচাই করে দেখা যায়, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ট্যাক্স ইন্সপেক্টর কন্ট্রোল ও সার্ভার ইনর্চাজ পদে চাকুরী দেয়ার নামে একাধিক ব্যাক্তির নিকট হতে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া যায়।
সে প্রতরনার মাধ্যমে অর্থ উপার্জনকে পেশা হিসেবে নিয়েছেন।এ ব্যাপারে বিস্তারিত তদন্ত কার্যক্রম পরিচালনা করে ভুক্ত ভোগিদের আইনি প্রতিকার দেয়ার ক্ষেত্রে চট্টগ্রাম জেলা পুলিশ বদ্ধপরিকর বলে জানান।

দৈনিক চট্টগ্রামপোস্ট