ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় সম্পত্তির লোভে ২স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 18, 2026 ইং
পটিয়ায় সম্পত্তির লোভে ২স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ ছবির ক্যাপশন: পটিয়ায় সম্পত্তির লোভে ২স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ।
ad728
ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুম পুরা ইউনিয়নে সম্পত্তির লোভে ২য় স্ত্রী ববি আকতারের(৪৪) হাতে স্বামী সিরাজুল ইসলাম (৬০)খুন হবার অভিযোগ পাওয়া যায়। 
ঘটনাটি ঘটে মঙ্গলবার(১৬ই জুন)রাত ২টায়।উপজেলার কুসুম পুরা ইউনিয়ন (৭)ওয়ার্ডের মনসা গ্রামের ফরুখ সাওদাগরের বাড়িতে। স্হানীয়রা জানান,সিরাজুল ইসলাম এর ২বিয়ে।১ম স্ত্রী ২ছেলে ১মেয়ে নিয়ে চট্টগ্রাম শহরে থাকেন,আর ২স্ত্রী ১মেয়ে নিয়ে গ্রামে শ্বশুর বাড়িতে থাকেন।তিনি বেশির ভাগ সময় গ্রামের বাড়িতে থাকেন।গ্রামের বাড়িতে শহরে থাকা ছেলেরা ঘর বাধাকে কেন্দ্র করে ২য় স্ত্রীর সাথে দীর্ঘদিন ধরে ঝগড়া লেগে  আছে।তা নিয়ে আবার ঝগড়া বাধলে, ২য় স্ত্রী বাপের লোকজনকে খবর দিয়ে এনে সারারাত নির্যাতন করে মূর্মষ করে রাখলে স্হানীয়রা উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক চমেক হাসপাতালে পাঠিয়ে দেন। এতে চিকিৎসারত আবস্হায় বুধবার সকাল ৮টায় মারা যায়। তার বড় স্ত্রীর মেয়ে বলেন সম্পত্তির লোভে আমার সৎ মা লোকজন দিয়ে আমার বাবাকে মেরে ফেলেন।তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে ছিলেন, ২০২০সালে দেশে ফিরে আর বিদেশ যাননি।ভাগ্নে বদিউল আলম বলেন সম্পতির লোভে ছোট মামী আমার মামাকে মেরে ফেলেন।
পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন,ঘটনা স্হলে পুলিশ গিয়ে ২য় স্ত্রী ববিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন।ময়নাতদন্ত রিপোর্ট পেলে আইনগত ব্যবস্হা নেয়া হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল