ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় হামের টিকাদান শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 19, 2026 ইং
পটিয়ায় হামের টিকাদান শুরু ছবির ক্যাপশন: পটিয়ায় হামের টিকাদান শুরু
ad728
ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি-
চট্টগ্রামের পটিয়া উপজেলায় আগামী সোমবার ২০শে এপ্রিল থেকে হামের টিকাদান কর্মসুচি শুরু হচ্ছে। এ কর্মসুচির আওতায় উপজেলার ৬মাস থেকে ৫বছর বয়সী প্রায় ৪৫ হাজার শিশুকে এক ডোজ করে টিকা প্রদান করা হবে। 
পটিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ তথ্য জানান পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ আবু তৈয়ব। 

তিনি বলেন, এই ক্যাম্পেইনের মাধ্যমে মোট ৪৪হাজার ৮৫৪ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।এর মধ্যে উপজেলার ১৮২টি শিক্ষা প্রতিস্টানে অধ্যায়নরত ৫হাজার ৩৪২জন শিশুকে টিকা দেয়া হবে। প্রতিস্ঠান গুলোর মধ্যে ১৭টি সরকারি প্রাক প্রাথমিক বিদ্যালয়,৬৪টি কিন্টার গার্টেন এবং ১০১টি ইবতেদায়ী ও নুরানী মাদ্রাসা। এছাড়া কমিউনিটি ও বাড়ি পর্যায়ে আরও ৩৯হাজার ৫১২জন শিশুকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি আরো বলেন, হাম একটি সংক্রামক ভাইরাস জনিত রোগ, যার নির্দিষ্ট কোন চিকিৎসা নেই, তবে সময়মত টিকা গ্রহণের মাধ্যমে এ রোগ শতভাগ প্রতিরোধ করা সম্ভব। টিকাদান কার্যক্রম সহজ করতে উপজেলার প্রতিটি ইউনিয়নকে ৩টি ওর্য়াডে এবং প্রতিটি ওয়ার্ডকে ৮টি কেন্দ্রে ভাগ করা হয়। 

পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান বলেন, ইসলামিক ফাউণ্ডেশন মাধ্যমে উপজেলার প্রতিটি মসজিদে জুমার নামাজের সময় ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের টিকাদান বিষয়ে সচেতনতা বৃদ্ধির নির্দশনা দেয়া হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ