ঢাকা | বঙ্গাব্দ

পতেঙ্গায় চোরাই কয়লা-গমের ভুসিসহ দুটি কাঠের বোট জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং
পতেঙ্গায় চোরাই কয়লা-গমের ভুসিসহ দুটি কাঠের বোট জব্দ ছবির ক্যাপশন: পতেঙ্গায় চোরাই কয়লা-গমের ভুসিসহ দুটি কাঠের বোট জব্দ
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

চট্টগ্রামের পতেঙ্গায় অভিযান চালিয়ে চোরাইকৃত খনিজ কয়লা, গমের ভুসি এবং চোরাচালানে ব্যবহৃত দুটি কাঠের বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

শুক্রবার (৩১ জুলাই) পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা এ অভিযান পরিচালনা করে।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুটি কাঠের বটে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ৬ হাজার টাকা মূল্যের এক টন খনিজ কয়লা ও ৬০০ কেজি গমের ভুসি উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত দুটি কাঠের বোট জব্দ করা হয়।
তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্টগার্ডের পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, জব্দ করা আলামত ও বোটের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
তিনি বলেন, দেশের উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্টগার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার