ঢাকা | বঙ্গাব্দ

পতেঙ্গায় ৩ টন খনিজ কয়লা ও দুই কাঠের বোট জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 3, 2026 ইং
পতেঙ্গায় ৩ টন খনিজ কয়লা ও দুই কাঠের বোট জব্দ ছবির ক্যাপশন: পতেঙ্গায় ৩ টন খনিজ কয়লা ও দুই কাঠের বোট জব্দ
ad728
কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা:

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ টন চোরাইকৃত খনিজ কয়লা ও চোরাচালানে ব্যবহৃত দুইটি কাঠের বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (২ জুন) দুপুর ২টার দিকে পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট সংলগ্ন কর্ণফুলী নদী এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে এসব জব্দ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা কর্ণফুলী নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সন্দেহভাজন দুইটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৫ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৩ টন খনিজ কয়লা উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরাচালান কাজে ব্যবহৃত দুইটি কাঠের বোটও জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যায়। ফলে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, জব্দকৃত কয়লা ও বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের উপকূলীয় ও নদীপথে চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান জোরদার করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ