ঢাকা | বঙ্গাব্দ

পরিচ্ছন্ন ও নান্দনিক চন্দনাইশ গড়ার প্রত্যয়ে বর্ণাঢ্য অভিযানে নামল উপজেলা প্রশাসন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
পরিচ্ছন্ন ও নান্দনিক চন্দনাইশ গড়ার প্রত্যয়ে বর্ণাঢ্য অভিযানে নামল উপজেলা প্রশাসন ছবির ক্যাপশন: পরিচ্ছন্ন ও নান্দনিক চন্দনাইশ গড়ার প্রত্যয়ে বর্ণাঢ্য অভিযানে নামল উপজেলা প্রশাসন
ad728
  • মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি 

  • ​"পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম"—এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় এক ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। ​শনিবার (২৫ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং চন্দনাইশ পৌরসভার সহযোগিতায় একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। পরিচ্ছন্নতা অভিযানে সরাসরি নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুর রহমান। চন্দনাইশ পৌরসভা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা এতে সক্রিয়ভাবে অংশ নেন। উপজেলার প্রধান সড়ক, জনসমাগমস্থল, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও উন্মুক্ত স্থানসমূহ পরিষ্কার করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— ​সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, ​উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আজাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুল আলম শাওন ভুঁইয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা ফেরদৌসী আক্তার, ​যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম ছালেহ উদ্দিন
  • ​প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ইলিয়াছ
  • ​ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ কামরুল, ​ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি প্রমুখ।
  • ​উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান বলেন, ​"পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধি এবং সবার সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।"
  • ​পরিবেশ সংরক্ষণ ও বাসযোগ্য চন্দনাইশ গড়তে ভবিষ্যতে এ ধরনের জনহিতকর কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ