ঢাকা | বঙ্গাব্দ

পাহাড় নিয়ে জাতিসংঘে ভুল তথ্য উপস্থাপনের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 25, 2026 ইং
পাহাড় নিয়ে জাতিসংঘে ভুল তথ্য উপস্থাপনের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ ছবির ক্যাপশন: খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ
ad728
খাগড়াছড়ি প্রতিনিধি।। 
সম্প্রতি জাতিসংঘের স্থায়ী ফোরামের ২৫তম অধিবেশনে আদিবাসী ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সন্তু লারমার নাতনি অগাস্টিনা চাকমা ও চঞ্চনা চাকমা' পাহাড় নিয়ে জাতিসংঘে ভুল তথ্য ও রাষ্ট্রবিরোধী বিভ্রান্তিমূলক বক্তব্য উপস্থাপনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ অঙ্গ ও সহযোগী সংগঠন। 

শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় খাগড়াছড়ি চেঙ্গী স্কোয়ার থেকে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ অঙ্গ ও সহযোগী সংগঠন ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পৌর শহরের শাপলা চত্বর মুক্ত মঞ্চে এসে প্রতিবাদ সমাবেশ করেন তারা। 

এসময় বক্তারা অভিযোগ করেন, পাহাড়ের পরিবেশ অস্থিতিশীল করতে সন্তু লারমার নেতৃত্বে তার নাতনি অগাস্টিনা চাকমা ও চঞ্চনা চাকমা'র জাতিসংঘে ভুল তথ্য ও রাষ্ট্রবিরোধী বিভ্রান্তিমূলক বক্তব্য উপস্থাপন করেন। পাহাড়ে পাহাড়ে বাঙালি সহাবস্থান নষ্ট করার পায়তারা চালাচ্ছেন। এবং পাহাড়ের শান্তিরক্ষায় নিবেদিত সেনাবাহিনীদের সরানোর জন্য বিভিন্ন ভাবে পরিকল্পনা করে যাচ্ছেন সেই সশস্ত্র আঞ্চলিক সংগঠন গুলো বলে মন্তব্য করেন বক্তারা। 
  
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক  
আব্দুল মজিদ এর সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন,  পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মাসুদ, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নূর হোসেন, খাগড়াছড়ি যুব পরিষদের সভাপতি মোঃ জালাল আহমেদ, ছাত্র পরিষদের সাবেক সভাপতি সুমন আহমেদ। 

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ