ঢাকা | বঙ্গাব্দ

পুকুরে বল তুলতে গিয়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 22, 2026 ইং
পুকুরে বল তুলতে গিয়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর ছবির ক্যাপশন: পুকুরে বল তুলতে গিয়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরে ডুবে আরিয়ান আবেদীন নামের আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।


শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা বায়তুশরফ পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত আরিয়ান ওই এলাকার জয়নাল আবেদীনের ছেলে।


স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে ফুটবল খেলছিল আরিয়ান। একপর্যায়ে বলটি পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে আরিয়ানসহ আরও দুই শিশু বলটি তুলতে পুকুরে নামে।
অন্য দুই শিশু পুকুর থেকে উঠে আসতে পারলেও একপর্যায়ে পানিতে ডুবে যায় আরিয়ান। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে তাকে উদ্ধার করেন। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল