ঢাকা | বঙ্গাব্দ

ফল উৎসবে রঙিন চিটাগাং ভিক্টরি ন্যাশনাল স্কুল, আনন্দ-উচ্ছ্বাসে মাতল ক্ষুদে শিক্ষার্থীরা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2026 ইং
ফল উৎসবে রঙিন চিটাগাং ভিক্টরি ন্যাশনাল স্কুল, আনন্দ-উচ্ছ্বাসে মাতল ক্ষুদে শিক্ষার্থীরা ছবির ক্যাপশন: ফল উৎসবে রঙিন চিটাগাং ভিক্টরি ন্যাশনাল স্কুল
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
 বর্ণিল আয়োজন, স্বাস্থ্যসচেতনতা, সৃজনশীলতা এবং আনন্দঘন শিক্ষামূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ফ্রুট ফেস্টিভ্যাল ২০২৬। এ উপলক্ষে চিটাগাং ভিক্টরি ন্যাশনাল স্কুলে দিনব্যাপী নানা আয়োজনে অংশ নেয় ক্ষুদে শিক্ষার্থীরা।  অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের ফলের সঙ্গে পরিচিত হয়, সেগুলোর পুষ্টিগুণ সম্পর্কে জানতে পারে এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার গুরুত্ব উপলব্ধি করে। পাশাপাশি তারা সঠিকভাবে ফল খাওয়ার শিষ্টাচার সম্পর্কেও ধারণা লাভ করে।  উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলতে আয়োজন করা হয় বিভিন্ন মজার ও অংশগ্রহণমূলক গ্রহণমূলক কার্যক্রম, যেখানে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে শেখার সুযোগ পায় শিশুরা।  আয়োজকরা জানান, শিশুদের সুস্থ জীবনযাপন ও পুষ্টি বিষয়ে সচেতন করে তুলতেই এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে নিরলস সহযোগিতা করেছেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং অভিভাবকরা।  “সুস্থ শিশু, সুন্দর ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ফল উৎসব শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল