নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
নগরীর পাহাড়তলী থানার সাগরিকা এলাকা থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম কাউসার আহমেদ। তিনি আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।
গত সোমবার (১১ মে) রাতে সাগরিকা ফ্লাইওভারে ঝুলন্ত অবস্থায় কাউসারের মরদেহ দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে পাহাড়তলী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। কাউসারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
পাহাড়তলী থানা পুলিশের ডিউটি অফিসার জানান, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
দৈনিক চট্টগ্রামপোস্ট