ঢাকা | বঙ্গাব্দ

বঙ্গোসাগরের ওপর সেই আলো ছিল ভারতীয় অত্যাধুনিক মিসাইল

  • নিউজ প্রকাশের তারিখ : May 10, 2026 ইং
বঙ্গোসাগরের ওপর সেই আলো ছিল ভারতীয় অত্যাধুনিক মিসাইল ছবির ক্যাপশন: বঙ্গোসাগরের-ওপর-সেই-আলো-ছিল-ভারতীয়-অত্যাধুনিক-মিসাইল
ad728
নিউজ ডেস্ক | চট্টগ্রাম 

এটি এমন এক মিসাইল যা একসঙ্গে একাধিক ওয়ারহেড বা বোমা বহন করতে পারে এবং নির্ভুলভাবে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে গতকাল শনিবার (৯ মে) জানিয়েছে, শুক্রবার সফলভাবে অত্যাধুনিক মিসাইলটি পরীক্ষা করা হয়। এতে এমআইআরভি প্রযুক্তি রয়েছে।

পরীক্ষাটি করা হয় দেশটির ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে। এটি বঙ্গোপসাগরে অবস্থিত।
মিসাইলটির ওয়ারহেডগুলো ভারত মহাসাগরে ঠিক করা বিভিন্ন টার্গেটে সফলভাবে আঘাত হেনেছে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।

ভারতসহ বিশ্বের অল্প কয়েকটি দেশের কাছেই এমন মিসাইল আছে। যা একটি ছুড়েই একাধিক স্থানে আঘাত হানা যায়।

এরআগে গত বছর মার্চে অগ্নি-৫ মিসাইলের প্রথম পরীক্ষা করেছিল নয়াদিল্লি।

প্রথমে ধারণা করা হয়েছিল ভারত তাদের আন্তঃমহাদেশীয় অগ্নি-৬ মিসাইলের পরীক্ষা চালিয়েছে। যা পারমাণবিক অস্ত্র বা ওয়ারহেড বহনে সক্ষম।কিন্তু তারা অগ্নি-৫ মিসাইল দ্বিতীয়বারের মতো পরীক্ষা করেছে। এটি ৫ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এ মিসাইলও পারমাণবিক অস্ত্র বহন করতে পারে।

ভারতের অগ্নি সিরিজের ১,২,৩ ও ৪ মিসাইলগুলোর রেঞ্জ যথাক্রমে ৭০০ থেকে ৩ হাজার ৫০০ কিলোমিটার। এখন অগ্নি-৫ যুক্ত হওয়ার মাধ্যমে তাদের হামলার সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।

সুত্র : ইন্ডিয়া টুডে 





নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না